রায়গঞ্জে শতাব্দী প্রাচীন গাছ হঠাৎ ভেঙে পড়ে, রেহাই পেল যাত্রীরা, আহত অটোচালক
Connect with us

রায়গঞ্জ

রায়গঞ্জে শতাব্দী প্রাচীন গাছ হঠাৎ ভেঙে পড়ে, রেহাই পেল যাত্রীরা, আহত অটোচালক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রায়গঞ্জ শহরের ব্যস্ততম মূল সড়কে ঘটল ভয়ঙ্কর ঘটনা। শুক্রবার দুপুর আনুমানিক ২টা নাগাদ টেলিফোন এক্সচেঞ্জ অফিসের কাছে শতাব্দী প্রাচীন একটি অশ্বত্থ গাছ হঠাৎ ভেঙে পড়ে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিশাল আকৃতির গাছটি আচমকা ভেঙে পড়ায় রাস্তায় চলাচলরত একাধিক বাইক ও একটি অটো ক্ষতিগ্রস্ত হয়। যদিও বড় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি, অটোচালক হালকাভাবে আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ স্যানিটারি প্যাডে রাহুলের ছবি! বিহারে বিতর্কে কংগ্রেসের ‘উড়ান যোজনা’

ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তার ধারে থাকা এই বিপজ্জনক গাছটির দেখভালের অভাব ছিল বলে অভিযোগ। পৌর এলাকার তদারকির অভাব নিয়ে সরব হয়েছেন নিত্যদিনের যাত্রীরা।

Advertisement
ads

ঘটনার পর প্রশাসনের উদ্যোগে গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে সম্প্রতি রায়গঞ্জ পৌরসভার নানা অনিয়ম – যেমন যত্রতত্র আবর্জনার স্তূপ, অস্থায়ী কর্মীদের বেতন সমস্যা ও কর্মবিরতির জেরে নাগরিক পরিষেবা ব্যাহত হওয়া – সব মিলিয়ে পৌর পরিষেবার মান নিয়েই প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।

Continue Reading
Advertisement