খেলার খবর
উত্তরবঙ্গ ক্লাস্টারে মেয়েদের দাপট, সুব্রত কাপে বাজিমাত করল হাতিয়া উচ্চ বিদ্যালয়
ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গের ক্রীড়ামঞ্চে ফের জ্বলজ্বল করল আলিপুরদুয়ারের নাম। আলিপুরদুয়ারে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ ছাত্রীদের সুব্রত কাপ (Subroto Cup, U-17 Girls, North Bengal Cluster) ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব ছিনিয়ে নিল হাতিয়া উচ্চ বিদ্যালয় (Hatia High School)।
ফাইনালে তারা ৩-১ গোলে হারায় মালদার হাতিমারি উচ্চ বিদ্যালয় (Hatimari High School, Malda)-কে। ম্যাচে শুরু থেকেই দাপট দেখাতে থাকে হাতিয়ার মেয়েরা। দলের হয়ে জোড়া গোল করেন প্রীতিকা বর্মন (Pritika Barman), অপর গোলটি করেন কাসমী নাগবংশী (Kasmi Nagbanshi)। মালদার হয়ে একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধে।
আরও পড়ুনঃ হকিস্টিক, গার্ডরুম, মাথায় আঘাত—কসবা ধর্ষণকাণ্ডে একের পর এক ভয়াবহ তথ্য
এই নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে ম্যান অফ দ্য ম্যাচ (Player of the Match) ও সেরা স্কোরার (Best Scorer) হিসেবে নির্বাচিত হন প্রীতিকা বর্মন। শুধু আক্রমণেই নয়, প্রতিপক্ষের আক্রমণ রুখতে রক্ষণেও দুরন্ত ভূমিকা পালন করেন রহিমা খাতুন (Rahima Khatun)—তাঁর ঝুলিতে যায় সেরা ডিফেন্ডার (Best Defender)-এর পুরস্কার।
এই জয়ে গোটা বিদ্যালয়ে ও এলাকায় খুশির হাওয়া। হাতিয়া হাই স্কুলের ছাত্রীদের জেদ, পরিশ্রম ও ঐক্যই এবার উত্তরবঙ্গকে এনে দিল এক দুর্দান্ত সাফল্য।
বিশেষজ্ঞদের মতে, এই জয় শুধু স্কুলের গর্বই নয়, বরং উত্তরবঙ্গের ছাত্রী ফুটবলের ভবিষ্যতের দিশা দেখাল।
