হামলা
ই-কমার্সে শত্রু দেশের পতাকা বিক্রি বন্ধে কেন্দ্রের জোরালো পদক্ষেপ
ডিজিটাল ডেস্কঃ পহেলগাঁও (Pahalgam) জঙ্গি হামলার পর দেশ যখন পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধের আবেগে মুখর, ঠিক সেই সময় অনলাইন ই-কমার্স (e-commerce) প্ল্যাটফর্মগুলো শত্রু দেশের পতাকা বিক্রি করে মুনাফা লুটছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে দেখে কেন্দ্রীয় সরকার অবিলম্বে ব্যবস্থা নিতে হয়েছে।
কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ (Central Consumer Protection Authority বা সিপিপিএ) ইতিমধ্যেই একাধিক ই-কমার্স সংস্থাকে নোটিশ পাঠিয়ে পাকিস্তানি পতাকা বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে।
আরও পড়ুনঃ ভারত ফের পাকিস্তানকে চ্যালেঞ্জ জানিয়ে সফলভাবে পরীক্ষা করল ‘ভার্গবাস্ত্র’ ক্ষেপণাস্ত্র
ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (Confederation of All India Traders, CAIT) গত ১৩ মে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal) ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশিকে (Prahlad Joshi) চিঠি পাঠিয়ে অনলাইন মার্কেটে পাকিস্তানি পতাকা এবং অন্যান্য শত্রু দেশের পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।
সিএআইটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘পহেলগাঁওয়ে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলার জবাবে ভারতীয় সেনা পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযান যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তা ক্ষুণ্ন করছে এই অনলাইন ব্যবসায়ীরা। দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে পাকিস্তানি পতাকা বিক্রি বন্ধ করা উচিত।’
এদিকে, কেন্দ্রের এই কঠোর পদক্ষেপে ই-কমার্স সংস্থাগুলোর সতর্ক হওয়ার পাশাপাশি ভবিষ্যতে এমন কাণ্ডে আর যেন সুযোগ না হয় তারও খোঁজ রাখা হবে।
