ডেলিভারি দিতে এসে তরুণীর প্রতি অশ্লীল আচরণ, সিসিটিভি ফাঁস হতেই বরখাস্ত ডেলিভারি বয়
Connect with us

সোশ্যাল মিডিয়া

ডেলিভারি দিতে এসে তরুণীর প্রতি অশ্লীল আচরণ, সিসিটিভি ফাঁস হতেই বরখাস্ত ডেলিভারি বয়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নিরাপত্তাহীনতার ভয় যেন এখন আর নিজের বাড়িতেও কাটে না। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সম্মুখীন হলেন এক তরুণী। ই-কমার্স (E-commerce) সংস্থা থেকে অর্ডার (Order) করার পর ডেলিভারি দিতে আসা এক কর্মীর বিরুদ্ধে যৌন হেনস্তার (Sexual Harassment) অভিযোগ তুলেছেন তিনি। তরুণীর অভিযোগ, প্যাকেট দেওয়ার নাম করে আচমকা তাঁর স্তনে হাত দেন ওই ডেলিভারি বয় (Delivery Boy)। ঘটনার পরই সিসিটিভি (CCTV) ফুটেজ সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করেন অভিযোগকারিণী।

প্রথমে ই-কমার্স সংস্থা অভিযোগকে গুরুত্ব না দিলেও, প্রমাণ হাতে পাওয়ার পর অবশেষে অভিযুক্তকে বরখাস্ত (Terminated) করেছে বলে জানা গিয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে তরুণী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আজ আমার সঙ্গে এই ভয়ানক ঘটনাটি ঘটেছে। ডেলিভারি বয় আমার ঠিকানা জানতে চেয়ে আচমকাই অশালীনভাবে (Inappropriate) স্পর্শ করেন। এই আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না।”

ভিডিও পোস্টের পাশাপাশি তিনি সংস্থাকে ট্যাগ করে কঠোর ব্যবস্থার দাবি জানান। এরপর আরও একটি পোস্টে তিনি জানান, পার্সেল দিয়ে কোনওরকমে নিজেকে সামলে নেন। তবে তাঁর প্রশ্ন, “যদি প্রমাণ না থাকত, সংস্থাটি কি তখনও অবহেলাই করত?”

Advertisement
ads

ঘটনার পর তীব্র সমালোচনার মুখে পড়ে সংস্থাটি। এক বিবৃতিতে তারা জানায়, “এই ঘটনায় আমরা অত্যন্ত দুঃখিত। আপনার অনুভূতির গুরুত্ব আমরা বুঝি। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠছে – নারীরা কি আর নিজেদের নিরাপদ বলেই মনে করতে পারেন? এমন ঘটনায় কেবল অভিযুক্তকে বরখাস্ত করাই কি যথেষ্ট, নাকি আরও কড়া শাস্তির প্রয়োজন?

Continue Reading
Advertisement