ভারত ফের পাকিস্তানকে চ্যালেঞ্জ জানিয়ে সফলভাবে পরীক্ষা করল 'ভার্গবাস্ত্র' ক্ষেপণাস্ত্র
Connect with us

হামলা

ভারত ফের পাকিস্তানকে চ্যালেঞ্জ জানিয়ে সফলভাবে পরীক্ষা করল ‘ভার্গবাস্ত্র’ ক্ষেপণাস্ত্র

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারত পাকিস্তানের বিরুদ্ধে এক নতুন শক্তিশালী প্রতিরক্ষা অস্ত্র উন্মোচন করল। দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘ভার্গবাস্ত্র’ (Vargvastra) নামের ড্রোন-বিনাশী ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা সম্প্রতি সম্পন্ন হয়েছে। এটি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড (SDAL) এর প্রযুক্তিতে তৈরি হয়েছে এবং মঙ্গলবার (১৩ মে) ওড়িশার গোপালপুর উপকূলে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। ভার্গবাস্ত্রের বিশেষত্ব হল, এটি খুবই কম খরচে উৎপাদন করা যায়, তবে তার কার্যক্ষমতা অত্যন্ত শক্তিশালী।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতির অভিযোগের মাঝেই মৃত্যু বিধায়ক তাপস সাহার

ভার্গবাস্ত্রের নামকরণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উল্লেখ রয়েছে। ভার্গব (Vargav) শব্দটি শিবের একটি উপাধি হিসেবেও পরিচিত। পাশাপাশি, এটি দক্ষ নিশানাবাজ তিরন্দাজদেরও বিশেষণ, এবং ভৃগু মুনির বংশধরের সঙ্গে সম্পর্কিত।

Advertisement
ads

ক্ষেপণাস্ত্রটি আনগাইডেড মাইক্রো রকেট (unguided micro rocket) হিসেবে প্রথমে পরীক্ষিত হয়, যা আড়াই কিলোমিটার দূরত্বে এবং ২০ মিটার ব্যাসের এলাকায় বিধ্বংসী আঘাত হানতে সক্ষম। দ্বিতীয় স্তরে রয়েছে গাইডেড মাইক্রো মিসাইল (guided micro missile), যা অব্যর্থ নিশানা ভেদে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর রাডার প্রযুক্তি ৬ থেকে ১০ কিলোমিটার দূরত্বের শত্রু ড্রোন শনাক্ত করতে সক্ষম।

গোপালপুর সৈকত ফায়ারিং রেঞ্জে এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হওয়ার পরই ইসলামাবাদকে (Islamabad) সতর্ক করে একটি পরোক্ষ বার্তা পাঠানো হয়, যে কোনও ধরনের ড্রোন হামলা প্রতিহত করার জন্য ভারত প্রস্তুত।