উত্তর-পূর্বে জঙ্গিদমন তুঙ্গে, সেনা অভিযানে প্রাণ হারাল ১০ জঙ্গি
Connect with us

হামলা

উত্তর-পূর্বে জঙ্গিদমন তুঙ্গে, সেনা অভিযানে প্রাণ হারাল ১০ জঙ্গি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: মণিপুর (Manipur) জুড়ে ফের বড়সড় সাফল্য ভারতীয় সেনার। রাজ্যের মায়ানমার সীমান্ত ঘেঁষা চান্দেল (Chandel) জেলার নিউ সামতাল (New Samtal) গ্রামে অভিযান চালিয়ে কমপক্ষে ১০ জন জঙ্গিকে নিকেশ করল অসম রাইফেলস (Assam Rifles)। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। এখনও এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছেন সেনা জওয়ানরা।

বুধবার, পূর্বাঞ্চলীয় কমান্ড (Eastern Command) থেকে এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে ১৪ মে অভিযান চালায় স্পিয়ার কর্পসের (Spear Corps) সদস্যরা। এলাকায় প্রবেশ করতেই সেনাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনা বাহিনী। সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জন জঙ্গির। সেনার দাবি, তাদের দখলে এসেছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

আরও পড়ুনঃ ই-কমার্সে শত্রু দেশের পতাকা বিক্রি বন্ধে কেন্দ্রের জোরালো পদক্ষেপ

জানা গেছে, মণিপুরের অশান্ত পরিস্থিতিকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠছে একাধিক চীনপন্থী সশস্ত্র সংগঠন। মেইতেই (Meitei) ও কুকি (Kuki) জনগোষ্ঠীর সংঘাতের আবহে জঙ্গিরা ফের শক্ত জমি খোঁজার চেষ্টা চালাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) ইতিমধ্যেই উত্তর-পূর্বাঞ্চলে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় জঙ্গি দমন অভিযান জোরদার করেছে।

Advertisement
ads

প্রসঙ্গত, গত সপ্তাহেই মণিপুর থেকে ধরা পড়েছে ১৩ জন সন্দেহভাজন জঙ্গি। এরপর ফের সেনার বড়সড় সাফল্য জঙ্গি দমনে। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, এলাকায় এখনো পর্যন্ত সেনা অভিযান চালু রয়েছে। পরিস্থিতি নজরে রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে সীমান্তবর্তী অঞ্চলে।

Continue Reading
Advertisement