বিশ্বের খবর
পাকিস্তানের মাটিতে আফগানিস্তানের ড্রোন হামলা! খতম একাধিক আইএস জঙ্গি
ডিজিটাল ডেস্কঃ প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত (Border Conflict) এবার চরমে পৌঁছাল। গত রবিবার আফগান সীমান্তে পাকিস্তানের চালানো বিমান হামলার পালটা জবাব দিতে এবার পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে ড্রোন হামলা (Drone Strikes) চালাল আফগানিস্তানের তালিবান সরকার। আফগান নেতৃত্বের দাবি, পাকিস্তানের বালোচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় ইসলামিক স্টেট খোরাসান (ISIS-K) জঙ্গি ঘাঁটি লক্ষ্য করেই এই ধারাবাহিক অভিযান চালানো হয়েছে।
از حافظه تاریخ
در تاریخ ۱۹ سپتامبر سال ۲۰۱۹ در یک حمله انتحاری توسط گروه طالبان در شهر کلات ولایت زابل، ۲۵ فرد ملکی شهید و ۹۵ تن دیگر زخمی شدند. pic.twitter.com/OaFBFPhrLz
— Wais Barakzai 🇦🇫 (@WaisBarakzai) July 1, 2026
আফগানিস্তানের সংবাদমাধ্যম ‘টোলোনিউজ’ মারফত জানা গিয়েছে, খাইবার পাখতুনখোয়ার সারানান এলাকার একটি স্কুলকে গোপন ডেরা (Safe Haven) হিসেবে ব্যবহার করছিল আইএস জঙ্গিরা। সেখান থেকেই আফগানিস্তানে নাশকতার ছক কষা হচ্ছিল। এই নিখুঁত বিমান হামলায় বেশ কয়েকজন আইএস জঙ্গি নিহত হলেও কোনো সাধারণ নাগরিকের ক্ষতি হয়নি বলে দাবি করেছে তালিবান। তবে পাকিস্তান এই হামলার কথা স্বীকার করলেও ভিন্ন দাবি করেছে। পাক সেনা জনসংযোগ দপ্তরের (ISPR) দাবি, সীমান্ত পেরিয়ে আসা ৪টি আফগান ড্রোনকে মাঝআকাশেই ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
উল্লেখ্য, গত রবিবার পাকিস্তানের স্থল ও বিমান বাহিনীর যৌথ হামলায় আফগানিস্তানের অন্তত ৩৮ জন সাধারণ নাগরিক নিহত হন। পাকিস্তান দাবি করেছিল নিহতরা আসলে টিটিপি (TTP) জঙ্গি। এই ঘটনার পর কাবুলে নিযুক্ত পাকিস্তানি কূটনীতিককে তলব করে কড়া প্রতিবাদ জানায় আফগানিস্তান।
An attempted drone attack in Quetta allegedly launched by the Afghan Taliban was foiled after security forces successfully neutralized the drone using electronic countermeasures.#AfghanTaliban pic.twitter.com/pXHqcXo13q
— Balochistan Pulse (@BalochPulse) June 30, 2026
এদিকে, পাকিস্তানের এই আগ্রাসনের তীব্র সমালোচনা করেছে ভারত। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs) এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের এই হামলা আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং আঞ্চলিক শান্তির জন্য বড় হুমকি। পাকিস্তান নিজের দেশের অভ্যন্তরীণ ব্যর্থতা ও অর্থনৈতিক সংকট থেকে নজর ঘোরাতেই সীমান্ত পেরিয়ে এই হিংসার আশ্রয় নিচ্ছে বলে কড়া ভাষায় নিন্দা করেছে নয়াদিল্লি। সব মিলিয়ে এই মুহূর্তে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় সমগ্র অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা বড়সড় ঝুঁকির মুখে পড়েছে।
