Connect with us

অপারেশন সিঁদুর

জম্মু-কাশ্মীর সীমান্তে সংঘর্ষে পরিবারহীন ২২ শিশুর ভবিষ্যৎ গড়তে এগিয়ে এলেন রাহুল গান্ধী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পহেলগাঁও জঙ্গি হামলা এবং ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত-পাক সংঘর্ষে মা-বাবা কিংবা পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারানো ২২ শিশুর দায়িত্ব নিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুধু শিক্ষাই নয়, ওই শিশুদের সমস্ত খরচ বহনের সিদ্ধান্ত নিয়েছেন রায়বরেলির কংগ্রেস সাংসদ।

The Indian Express-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ (Tariq Hameed) জানিয়েছেন, সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় পুঞ্চ সহ আশপাশের গ্রামগুলি। অনেক শিশুই একরাতে হারিয়েছে তাদের পরিবার। তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই এই মানবিক উদ্যোগ নিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতা।

আরও পড়ুনঃ লকেটের পাশে বসেই ‘পুনরাগমন’-এর বার্তা? খড়্গপুরে বিজেপি বৈঠকে চর্চায় দিলীপ ঘোষ

জানা যাচ্ছে, মে মাসে জম্মু ও কাশ্মীর সফরে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানেই স্থানীয় নেতৃত্বকে নির্দেশ দেন যুদ্ধপ্রবণ অঞ্চলের শিশুদের তালিকা প্রস্তুত করতে। দলীয় স্তরে চলা সমীক্ষা এবং সরকারি তথ্য যাচাইয়ের পর বেছে নেওয়া হয় ২২ জন শিশুকে। বুধবারই তাদের পড়াশোনার জন্য প্রথম কিস্তির অর্থ প্রদান করা হবে। যতদিন না তারা স্নাতক সম্পূর্ণ করছে, ততদিন এই আর্থিক সহায়তা চালু থাকবে।

Advertisement
ads

পুঞ্চ সফরের সময় একটি স্কুলেও গিয়েছিলেন রাহুল। সেখানে তিনি বলেন, “এই শোকের জবাব হওয়া উচিত কঠোর অধ্যবসায়, আনন্দে খেলা এবং স্কুলে আরও বন্ধুত্ব গড়ে তোলা।”

উল্লেখ্য, ২২ এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হামলার পালটা জবাব দিতে ভারত ৭ মে চালায় ‘অপারেশন সিঁদুর’। এই অভিযানে ধ্বংস হয় পাকিস্তান ও POK-র ৯টি জঙ্গি ঘাঁটি। এরপর ৮ থেকে ১০ মে পর্যন্ত পাল্টা পাকিস্তানের হামলায় প্রাণ হারান অন্তত ২৭ জন, যার মধ্যে অনেকেই শিশুদের পরিবারের সদস্য। সেই পরিবারগুলির পাশে দাঁড়াতেই এবার ব্যক্তিগতভাবে এগিয়ে এলেন রাহুল গান্ধী।

Continue Reading
Advertisement