সীমান্তে বিএসএফ-এর নজরে অনুপ্রবেশ, গুলি চালিয়ে পাক অনুপ্রবেশকারীকে খতম
Connect with us

দেশের খবর

সীমান্তে বিএসএফ-এর নজরে অনুপ্রবেশ, গুলি চালিয়ে পাক অনুপ্রবেশকারীকে খতম

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে ফের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)। শুক্রবার গভীর রাতে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল এক পাকিস্তানি অনুপ্রবেশকারী। কিন্তু বিএসএফ-এর সজাগ নজরদারিতে সেই চেষ্টা সফল হয়নি। গুলি চালিয়ে ওই অনুপ্রবেশকারীকে খতম করা হয় বলে শনিবার জানিয়েছেন বিএসএফ-এর মুখপাত্র।

সূত্র অনুযায়ী, জম্মু জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় রাতের অন্ধকারে সন্দেহজনক গতিবিধি নজরে আসে। সীমান্ত পার হয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করছিল এক ব্যক্তি। বারবার সতর্ক করার পরও সে থামেনি। এমনকি আত্মসমর্পণের সুযোগও দেওয়া হয়েছিল তাকে। তবু অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যেতে থাকায় বিএসএফ বাধ্য হয় গুলি চালাতে।

আরও পড়ুনঃ রামনবমী মিছিলে অস্ত্রের প্রদর্শন নয়! বাইক-মিছিল, ডিজে বাজানো নিষিদ্ধ

ওই গুলিতে মৃত্যু হয় অনুপ্রবেশকারীর। প্রাথমিক তদন্ত শুরু করেছে বিএসএফ। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। কী উদ্দেশ্যে সে ভারতের মাটিতে ঢুকতে চেয়েছিল, তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি, তার সঙ্গে কোনও জঙ্গি সংগঠন বা চক্রের যোগাযোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
ads

বিএসএফ জানিয়েছে, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া হবে। এর আগেও সীমান্ত বরাবর গুলিচালনার মতো ঘটনা ঘটেছে। গত মঙ্গলবারই পুঞ্চ সেক্টরের কৃষ্ণাঘাটিতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল পাকিস্তানের তরফে। সেই সময়ও বিএসএফ-এর জবাবে প্রাণ হারিয়েছিল পাঁচ অনুপ্রবেশকারী। ক্রমাগত এই অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগ বাড়ছে সীমান্ত এলাকায়। তবে বিএসএফ জানিয়েছে, দেশের সীমান্তে কোনও অনধিকার প্রবেশ বরদাস্ত করা হবে না। নিরাপত্তা জোরদার করা হয়েছে গোটা সীমান্ত জুড়ে।