কানাডায় কুপিয়ে খুন ভারতীয় যুবককে, সন্দেহভাজন গ্রেফতার, তদন্তে পুলিশ
Connect with us

খুন

কানাডায় কুপিয়ে খুন ভারতীয় যুবককে, সন্দেহভাজন গ্রেফতার, তদন্তে পুলিশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কানাডার ওটাওয়ার কাছে রকল্যান্ড এলাকায় এক ভারতীয় নাগরিককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। শনিবার সকালে এই ঘটনায় শোকপ্রকাশ করে বিবৃতি জারি করেছে কানাডাস্থ ভারতীয় দূতাবাস। দূতাবাস জানিয়েছে, এই ঘটনায় এক জন সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নিয়েছে।

এক্স (টুইটার)-এ দেওয়া পোস্টে ভারতীয় দূতাবাস জানিয়েছে, “রকল্যান্ডে এক ভারতীয় নাগরিকের হত্যায় আমরা গভীরভাবে শোকাহত। স্থানীয় প্রশাসনের তরফে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারকে প্রয়োজনীয় সমস্ত সাহায্য করতে স্থানীয় একটি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে।”

আরও পড়ুনঃ তুচ্ছ ঝগড়া থেকে খুন! ১১ বছরের ভাইপোকে কুপিয়ে মারল কাকা

তবে এখনও পর্যন্ত নিহত ভারতীয় নাগরিকের নাম-পরিচয় বা তাঁর সঙ্গে অভিযুক্তের সম্পর্ক নিয়ে কিছু জানায়নি পুলিশ কিংবা দূতাবাস। কানাডার এক স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, রকল্যান্ডে একটি হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যদিও, সেই খুনের সঙ্গে ভারতীয় দূতাবাসের উল্লেখ করা ঘটনার সরাসরি কোনও সংযোগ রয়েছে কি না, তা স্পষ্ট নয়। ঘটনার পর, স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। আরও কেউ এই ঘটনায় জড়িত কি না, তা নিয়েও চলছে তদন্ত। ভারতীয় নাগরিকের এই মর্মান্তিক মৃত্যুকে ঘিরে প্রবাসী ভারতীয় সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement
ads