দেশের খবর
প্রায় ২৭ বছর পর ইউরোপের দুই দেশ সফরে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নিউজ ডেস্ক: তিন দশক পর ইউরোপের দুই দেশ পর্তুগাল-স্লোভাকিয়া সফরে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইউরোপের সঙ্গে আরও সুদৃঢ় ‘বন্ধন’ তৈরী করতে রাষ্ট্রপতির এই সফর। আগামী সপ্তাহে চারদিনে জন্য ইউরোপ সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু।
প্রায় দীর্ঘ ২৭ বছর পর ইউরোপের কোনো দুই দেশ সফরে যাচ্ছেন ভারতের কোনও রাষ্ট্রপতি। এবার তিন দশকের খরা কাটতে চলেছে। আগামী সপ্তাহের চারদিনের প্রেসিডেন্ট মুর্মুর ইউরোপ সফরসূচিতে দু’দিন করে পর্তুগাল ও স্লোভাকিয়া যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর।
জানা যাচ্ছে, আগামী ৭ ও ৮ই এপ্রিল পর্তুগাল থাকবেন প্রেসিডেন্ট মুর্মু। পরবর্তী দু’দিন যাবেন স্লোভাকিয়ায়। প্রায় ২৯ বছর পর সে দেশে পা রাখতে চলেছে ভারতের রাষ্ট্রপতি। ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, দ্রৌপদী মুর্মুর এই সফর ঘিরে ভারতের সঙ্গে ইউরোপের বন্ধন আরও সুদৃঢ় হবে।
রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী, আগামী ৭ই এপ্রিল পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সউসার সঙ্গে দেখা করার কথা রয়েছে দ্রৌপদী মুর্মুর। তারপর পর্তুগালের প্রেসিডেন্ট-এর সঙ্গে সাক্ষাৎকারের পর তিনি যাবেন স্লোভাকিয়া। ইউরোপের এই ছোট্ট দেশে [রায় ২৯ বছর পর ভারতের রাষ্ট্রপতির সফর নিয়ে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সে দেশে ১৯৯৫ সালে ভারতীয় দূতাবাস তৈরি হয়েছিল। তাই তার ৩০ বছর উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফর।
আরও পড়ুন – পর্যটকের রহস্যমৃত্যু, দিঘার হোটেলঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
ইউরোপে তাকে স্বাগত জানাবেন প্রবাসী ভারতীয় প্রায় ৬ হাজার নাগরিক। ভারতের সঙ্গে ইউরোপের সম্পর্ক সুদৃঢ় করতেই রাষ্ট্রপতির এই সফর। তাই মনে করা হচ্ছে, তথ্যপ্রযুক্তি, বাণিজ্যিক সম্পর্ক,গাড়ি, ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা হতে পারে।
স্লোভাকিয়ার একাধিক সংস্থা ভারতের তথ্যপ্রযুক্তি, ইস্পাত, প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করে। এদিকে প্রেসিডেন্ট মুর্মু আলাদাভাবে কথা বলবেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে। ইউরোপের দুই দেশে ঝটিকা সফরে ভারত-ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্যের রাস্তা আরও চওড়া করে আসবেন রাষ্ট্রপতি।
আরও পড়ুন – আপত্তি সত্ত্বেও রাজ্যসভায় পাশ সংশোধনী বিল, থাইল্যান্ড থেকে বার্তা মোদীর
