Connect with us

ভাইরাল খবর

“২২ লক্ষ পরিযায়ীকে ফিরিয়ে আনুন”— মুখ্যমন্ত্রীর নির্দেশ প্রশাসনকে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর লাগাতার নির্যাতনের অভিযোগ ঘিরে ফের কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সোমবার বীরভূমের বোলপুরে প্রশাসনিক বৈঠকে দাঁড়িয়ে তিনি স্পষ্ট বার্তা দিলেন— “ওঁদের আর বাইরে পাঠাবেন না, বাংলায় ফিরিয়ে আনুন। রাজ্য সরকার তাঁদের পাশে আছে।”

মুখ্যমন্ত্রীর ভাষায়, “বাইরে আমাদের প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছেন। কাজের সন্ধানে তাঁরা ভিনরাজ্যে গিয়ে প্রতিনিয়ত নিগৃহীত হচ্ছেন। দালালদের ভরসায় গিয়ে শেষমেশ নির্যাতনের শিকার হচ্ছেন। প্রয়োজন নেই তাদের সাহায্যের— রাজ্যই এবার দায়িত্ব নেবে।” তাঁর আশ্বাস, “ফিরে এলে যদি থাকার জায়গা না থাকে, আমরা ক্যাম্প করে রাখব। রেশন, স্বাস্থ্যসাথী, কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে তাঁদের কাজ ও সুরক্ষা নিশ্চিত করব। জব কার্ড (Job Card) দেওয়া হবে প্রত্যেককে।”

আরও পড়ুনঃ ছেলের কপাল ফাটল, স্ত্রীকে মার! দিল্লি পুলিশের বিরুদ্ধে ভিডিয়ো প্রকাশ করলেন মমতা

এই উদ্যোগ বাস্তবায়নে দায়িত্ব পেলেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম (Samirul Islam)। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, “সামিরুল, তুমি ওঁদের ফেরানোর ব্যবস্থা করো।”

Advertisement
ads

প্রসঙ্গত, করোনা পর্বে পরিযায়ী শ্রমিকদের নিজ খরচে ফেরানোর নজির আগেও গড়েছিল তৃণমূল সরকার। এবার রাজনীতির প্রেক্ষাপট আরও জটিল— কারণ, বাংলায় বাংলা বললেই ‘বাংলাদেশি’ তকমায় বহু পরিযায়ী শ্রমিককে গ্রেফতার করা হচ্ছে, দাবি মুখ্যমন্ত্রীর। তুলে নিয়ে যাওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্পে।

এই হেনস্থা রুখতে এবার “ঘরে ফেরার” ডাক মুখ্যমন্ত্রীর মুখে। তাঁর স্পষ্ট বার্তা— বাঙালি শ্রমিকদের নিরাপত্তা দেবে বাংলা, আর তাদের ‘বাংলাদেশি’ বলা চলবে না।

Continue Reading
Advertisement