দেশের খবর
যুদ্ধ ডাক বিলাওয়ালের, ‘জাত গোখরো’র হুঁশিয়ারি— “প্রস্রাবের বাঁধ বানিয়ে সুনামি পাঠাব”
ডিজিটাল ডেস্কঃ সিন্ধু জলবণ্টন চুক্তি (Indus Water Treaty) নিয়ে ফের চরম মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি (Bilawal Bhutto)। সোমবার সিন্ধু প্রদেশে এক সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়ে তিনি হুঁশিয়ারি দেন, ভারত যদি চুক্তি ভঙ্গ করে তবে পাকিস্তান সিন্ধু এবং পাঁচ উপনদীর জল দখল করবে। তার আগের দিনই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আমেরিকা থেকে ১০টি মিসাইল হামলার হুমকি দিয়েছিলেন।
বিলাবলের এই উসকানিমূলক মন্তব্যের জবাবে পাল্টা কড়া সুরে প্রতিক্রিয়া জানান অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সরাসরি বলেন, “এভাবে কথা বলতে থাকলে যদি আমাদের মাথা গরম হয়ে যায়, তবে একের পর এক ব্রহ্মোস মিসাইল ছোড়া হবে।” তবে এখানেই থামেননি তিনি। রসিকতার ছলে আরও যোগ করেন, “আমরা এমন একখানা বাঁধ বানাব, যেখানে দেশের ১৪০ কোটি মানুষ প্রস্রাব করবে। তারপর সেই বাঁধের জল ছেড়ে দিলে সুনামি তৈরি হবে।”
#WATCH | Kolkata, WB: On Bilawal Bhutto’s reported statement on Indus Water Treaty, BJP leader Mithun Chakraborty says, “…Agar aisi baatein karte rahenge aur hamari khopdi sanak gayi toh phir ek ke baad ek BrahMos chalega… We have also thought of building a dam where 140… pic.twitter.com/biXisYeFzM
— ANI (@ANI) August 12, 2025
আরও পড়ুনঃ কমিশনের নির্দেশ না মানায় মুখ্য সচিবকে দিল্লিতে ডাক, রাজ্য-কমিশন সংঘাতে নতুন অধ্যায়
মিঠুনের দাবি, এই বক্তব্য পাকিস্তানের সাধারণ মানুষের উদ্দেশে নয়— “সবই বলেছি শুধু বিলাবল ভুট্টোর জন্য।” তাঁর মতে, রাজনৈতিক নেতাদের দায়িত্ববান ভাষা ব্যবহার করা উচিত, কারণ উস্কানি দিলে ভারতের প্রতিক্রিয়া ভয়াবহ হতে পারে।
প্রসঙ্গত, ১৯৬০ সালের সিন্ধু জলবণ্টন চুক্তি অনুযায়ী সিন্ধু, বিতস্তা ও চন্দ্রভাগা নদী পাকিস্তানের জন্য বরাদ্দ, আর ভারতের জন্য থাকে বাকি তিনটি নদী। গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার পর ভারত এই চুক্তি স্থগিত করার ঘোষণা করে। ফলে শুখা মৌসুমে পাকিস্তানে জলের সঙ্কট তৈরির আশঙ্কা প্রবল। এই পটভূমিতেই বিলাবলের মন্তব্য এবং মিঠুনের পাল্টা মন্তব্য দুই দেশেই রাজনৈতিক অস্থিরতা বাড়াচ্ছে।
