বিজেপির ব্রিগেড সভায় বড় চমক। প্রধানমন্ত্রীর সাথে একই মঞ্চে থাকবেন বলিউড খিলাড়ী
Connect with us

রাজনীতি

বিজেপির ব্রিগেড সভায় বড় চমক। প্রধানমন্ত্রীর সাথে একই মঞ্চে থাকবেন বলিউড খিলাড়ী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৬ মার্চ : বেজে গিয়েছে নির্বাচনের ঘন্টা। ইতিমধ্যে নির্বাচনের দিনলিপি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বঙ্গের দায়িত্ব নিজেদের দখলে নিতে মরিয়া বিভিন্ন রাজনৈতিক দলগুলির। মিটিং, মিছিল, কর্মীসভা, জনসভার মধ্যে দিয়ে দলের সমর্থনে প্রচার চালানো হচ্ছে।

একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রীরা সভা করছেন নিজেদের দলকে শীর্ষে আনার লক্ষ্যে। এরই মাঝে দলীয় প্রচারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ব্রিগেডে সভা করবেন তিনি। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। তবে প্রধানমন্ত্রীর সভায় থাকছে বিশেষ চমক। রবিবার মোদীর সভায় বলিউড তারকা খিলাড়ী অক্ষয় কুমারের থাকার সম্ভাবনা রয়েছে। ব্রিগেডে আসার আমন্ত্রণ গ্রহণ করেছেন খিলাড়ি কুমার। পাশাপাশি উপস্থিত থাকবেন অভিনেতা মিঠুন চক্রবর্তীও এমনটাই জানানো হয়েছে বিজেপির তরফে। মোদীর সঙ্গে সুসম্পর্কের কারণেই অক্ষয়ের এই সম্মতি বলে মনে করছে রাজনৈতিক মহল।
রবিবারে মোদীর ব্রিগেডের জন্য এলাহি আয়োজন করছে বিজেপি। তিনটি স্টেজ তৈরি করা হয়েছে। মূল মঞ্চের পাশে তৈরি করা হয়েছে আরও ২টি মঞ্চ। তিনটি বিশেষ ট্রেনে আনা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্ত্বর। মূলত, জনপ্রিয় অভিনেতাদের মঞ্চে রেখে আম জনতার মন জয়ের জন্যই বিজেপির এই কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Continue Reading
Advertisement