রাজনীতি
বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদি
নিউজ ডেস্ক , ০৬ মার্চ : বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের রাজ্যসভার সদ্য প্রাক্তন সদস্য দীনেশ ত্রিবেদী৷ শনিবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে জেপি নাড্ডার হাত ধরে বিজেপিতে যোগদান করেন তিনি। উল্লেখ্য বিধানসভা নির্বাচন দিনক্ষণ ঘোষণা হয়েছে গত ২৬ শে ফেব্রুয়ারি৷ শুক্রবার প্রকাশিত হয় তৃণমূলের প্রার্থী তালিকা।
এবার দু’একদিনের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করার কথা রয়েছে বিজেপিরও তার আগে এদিন দিল্লিতে গেরুয়া শিবিরে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন দীনেশ ত্রিবেদী। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দীনেশ ত্রিবেদীকে স্বাগত জানিয়ে সাদরে গ্রহণ করেন দলে৷ উল্লেখ্য কিছুদিন আগে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে গত ১২ ই ফেব্রুয়ারি তৃণমূল থেকে পদত্যাগ করেন। রাজনৈতিক মহলের ধারণা আসন্ন বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির থেকে প্রার্থী হতে পারেন তিনি। আর সেকারণেই বিজেপির প্রার্থী ঘোষণার আগে বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন এই রেলমন্ত্রী৷
