বংশীহারি রামকৃষ্ণ আশ্রমের চুরি যাওয়া সরস্বতী মূর্তি সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী উদ্ধার, ধৃত এক নাবালক
Connect with us

দক্ষিণ দিনাজপুর

বংশীহারি রামকৃষ্ণ আশ্রমের চুরি যাওয়া সরস্বতী মূর্তি সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী উদ্ধার, ধৃত এক নাবালক

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , বংশীহারি , ২৯ মার্চ : রামকৃষ্ণ আশ্রমের মন্দির থেকে চুরি যাওয়া পিতলের সরস্বতীর মূর্তি সহ বেশকিছু মূল্যবান সামগ্রী উদ্ধার করলো দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার পুলিশ৷ বুনিয়াদপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ডাকবাংলো পাড়ায় অবস্থিত রামকৃষ্ণ আশ্রম থেকে চুরি হয় সেগুলো।

রবিবার সকালে বিষয়টি নজরে আসে আশ্রম কর্তৃপক্ষের৷ এরপরেই আশ্রমের পক্ষ থেকে বংশীহারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে বংশীহারি থানার পুলিশ ২৪ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করেছে। এঘটনায় বুনিয়াদপুর পুরসভার মির্জাতপুরের স্কুলপাড়ার বাসিন্দা রতন সরকারের নাবালক পুত্রকে গ্রেফতার করা হয়েছে। দেড় কেজি ওজনের পীতলের সরস্বতী মূর্তি ,৫ টি সোনার টিপ ,১ টি রুপোর মুকুট ,২ টি মালা ,১ টি রুপোর লকেট এবং প্রণামী খুচরো পয়সা উদ্ধার হয় তার কাছ থেকে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে সোমবার অভিযুক্ত নাবালককে আদালতে পাঠানো হয়। আশ্রমাধ্যক্ষ স্বামী স্বারদাত্মা নন্দ মহারাজ জানান ২০০৪ সাল থেকে আশ্রমটির দেখভালের দায়িত্বে দায়িত্তে রয়েছেন তিনি। গত ১৫ ই মার্চে আশ্রমের অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানে প্রচুর ভক্তরা মন্দিরে প্রসাদ নিতে আসে। অনুষ্ঠানের কয়েকদিন পরেই এহেন চুরির ঘটনায় তিনি আতঙ্কিত৷ পুর-এলাকায় দীর্ঘদিন ধরে এই ধরনের চুরি ঘটেই চলেছে৷ কয়েকমাস পূর্বে ঠিক একই কায়দায় রসিদপুরে এক মহিলার বাড়ির মন্দির থেকে প্রণামী সহ বেশ কিছু সামগ্রী চুরি হয়। এলাকাবাসীর বক্তব্য পুর এলাকায় বেশকিছু যুবক মাদকের নেশায় আসক্ত। যখনি তাদের ভাঁড়ারে টান পরে ঠিক তখনি এই ধরনের চুরির ঘটনা ঘটছে।