পথ দুর্ঘটনায় মৃত দুই, শোকের ছায়া এলাকায়
Connect with us

দক্ষিণ দিনাজপুর

পথ দুর্ঘটনায় মৃত দুই, শোকের ছায়া এলাকায়

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, বংশীহারি, ২০ এপ্রিল :  মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ বাইক আরোহীর। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার ডিটল হাট এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে।

পুলিশ সুত্রে জানা গেছে মৃতদের নাম মিলন প্রামানিক (২৫),বাড়ি তপন থানার রাম পাড়া চেচড়া এলাকায়। অপর জনের নাম হায়দার আলী (২৮),বাড়ি কুশমণ্ডি থানার আমিনপুর এলাকায়। দুজনে একই জায়গায় টাওয়ারের কাজ করে বাইকে করে বাড়ি ফিরছিল। সেসময় পথে পেছন থেকে আসা সরকারি বাস তাদের বাইকে ধাক্কা মারে বলে অভিযোগ। উল্টো দিক থেকে আসা একটি মাছের গাড়ি যাচ্ছিল গঙ্গারামপুরের দিকে। তখন সরকারি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টো দিক থেকে মাছের গাড়ির নিচে একজন ঢুকে যায়। অপরজন ছিটকে রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলেই দুজনেই মারা যায়। পরে বংশীহারি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় রসিদপুর হাসপাতালে। ঘটনার পর থেকে সরকারি বাস সেখান থেকে পালিয়ে যায়। মাছের গাড়ি এবং দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইক উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।