বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহ, মহারাষ্ট্রে আটকে ডায়মন্ড হারবারের যুবক—উদ্ধারে অভিষেকের টিম
Connect with us

রাজনীতি

বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহ, মহারাষ্ট্রে আটকে ডায়মন্ড হারবারের যুবক—উদ্ধারে অভিষেকের টিম

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটকে রাখার অভিযোগে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ, মুম্বইয়ের বান্দ্রায় আটক হয়েছেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) বিষ্ণুপুরের জুলপিয়া গ্রামের ২৬ বছরের পরিযায়ী শ্রমিক বাবাই সর্দার (Babay Sardar)। শুধু তিনি নন, বাংলার আরও কয়েকজন শ্রমিকও একই কারণে হেনস্থার শিকার হয়ে আটক রয়েছেন বলে অভিযোগ। এই ঘটনা সামনে আসতেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তড়িঘড়ি পদক্ষেপ নেন।

বাবাইয়ের বাবা দেবু সর্দারের (Debu Sardar) দাবি, দুই বছর আগে কাজের জন্য মুম্বই যান তাঁর ছেলে। গত শুক্রবার রাত আটটার দিকে শেষবার ফোনে কথা হয়েছিল। এরপর থেকে যোগাযোগ বন্ধ। তাঁর কথায়, “ছেলের কাছে আধার কার্ড ছিল। মনে হচ্ছে বাংলায় কথা বলার জন্যই বাংলাদেশি সন্দেহে পুলিশ ধরে নিয়ে গেছে।” তিনি আরও জানান, এক সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজে ১০৬ জন গ্রেপ্তারের খবর দেখার সময় মনে হয়েছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে তাঁর ছেলেকেও দেখেছেন।

আরও পড়ুনঃ রাহুলের নির্বাচন কমিশন নিশানায় আক্রমণ, পাল্টা জবাবে তীব্র কটাক্ষ রাজনাথের

এই অভিযোগের পরেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার বিকেলে চার সদস্যের একটি বিশেষ দল গঠন করেন, যাতে জেলা পরিষদের একজন সদস্যও রয়েছেন। ওই দল শনিবার সন্ধ্যা ৭টার ফ্লাইটে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয়।

Advertisement
ads

অভিষেকের নির্দেশ অনুযায়ী, টিমটি মহারাষ্ট্রে আটকে থাকা বাংলার শ্রমিকদের সব ধরনের সাহায্য করবে এবং তাঁদের নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগ অনুযায়ী, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের বাংলাদেশি বলে হেনস্থার ঘটনা ক্রমশ বাড়ছে। এই ঘটনার পর সেই অভিযোগ নতুন করে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

Continue Reading
Advertisement