ভাইরাল খবর
৩ বছরের শিশুকে পাশবিক নির্যাতন, ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে অভিযোগ
ডিজিটাল ডেস্কঃ ফের নৃশংস যৌন হেনস্তার শিকার এক শিশুকন্যা। ছত্তিশগড়ের রায়পুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল ১৩ বছরের এক নাবালকের বিরুদ্ধে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নির্যাতিতা। অভিযুক্ত কিশোরকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ও শিশুটির পরিবার একই এলাকায় বসবাস করে। পূর্ব পরিচয়ের সুবাদে শিশুটি মাঝেমধ্যেই অভিযুক্তের সঙ্গে খেলাধুলা করত। সেই সম্পর্কের সুযোগ নিয়েই এই পাশবিক কাজ করেছে ওই নাবালক। ঘটনার দিন ৩বছরের ওই নাবালিকা শিশুটি মায়ের পাশে শুয়েছিল। আর সেই সময় ওই নাবালক তাদের বাড়িতে আসে এবং চকলেটের লোভ দেখিয়ে নাবালিকাকে নিয়ে যায় নির্জনে। সেখানে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়। পরে যখন নাবালিকার মায়ের ঘুম ভাঙ্গে এবং নিজের মেয়েকে পাশে না দেখতে পেয়ে চিন্তিত হয়ে বাইরে বের হয় খুঁজতে। এবং কিছুদূর গিয়েই দেখে তার ৩ বছরের শিশুটি রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে। কোনও রকম ভাবে শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাঁর পরিবার । নাবালিকা কান্নার মধ্যে সে নাবালকের নাম জানায়।
আরও পড়ুনঃ রহস্যজনক ভাবে মৃত্যু এক ব্যক্তির! আটক স্ত্রী ও মেয়ে, চাঞ্চল্য রায়গঞ্জে
পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ নাবালকটিকে আটক করে এবং ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৭৬ (ধর্ষণ) ও POCSO আইনের অধীনে মামলা দায়ের করে। বিশেষ করে, শিশুটির বয়স ১২ বছরের কম হওয়ায় কঠোর শাস্তির বিধান রয়েছে।
এই ঘটনার এক সপ্তাহ আগে ছত্তিশগড়ের দুর্গ জেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। পরপর এমন ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি।
