গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ
Connect with us

দক্ষিণ দিনাজপুর

গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ

Dipa Chakraborty

Published

on

বালুরঘাট, ২ আগস্ট : পণের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট শহরের উত্তর চকভবানী এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতার নাম সুস্মিতা সুত্রধর।

জানা গিয়েছে মাত্র দু’বছর আগে বালুরঘাটের উত্তর চকভবানীর বাসিন্দা সুজন সরকারের সাথে বিয়ে হয়েছিল পতিরাম এলাকার ওই গৃহবধূর। রবিবার রাতে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। গৃহবধূর বাপের বাড়ির লোকেদের অভিযোগ, বিয়ের পর থেকেই সুস্মিতাকে তার শ্বশুরবাড়ির লোকেরা পণের দাবিতে প্রতিনিয়ত অত্যাচার চালাত। সেকারণে গৃহবধু তার বাপের বাড়ি চলে যেতে চেয়েছিল। কিন্তু পরিবারের সদস্যরা তাকে বুঝিয়ে সুঝিয়ে শ্বশুরবাড়িতেই থাকতে বলে। এরপর রবিবার শ্বশুরবাড়ির লোকজন তার বাপের বাড়িতে জানায় তাদের মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে মেয়ের শ্বশুর বাড়ি ছুটে যান পরিবারের সদস্যরা। ঘটনায় ওই গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ তুলেছেন তারা। সোমবার এই ঘটনায় বালুরঘাট থানায় স্বামী, শ্বশুর-শাশুড়ি সহ পাঁচ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অবিলম্বে অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছেন গৃহবধূর বাপের লোকেরা।

আরও খবর পড়ুন : পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি

You Tube এ দেখুন

Advertisement
ads