পড়াশোনা করতে চাওয়া নাবালিকার প্রতিবাদে বন্ধ হল বিয়ে
Connect with us

Uncategorized

পড়াশোনা করতে চাওয়া নাবালিকার প্রতিবাদে বন্ধ হল বিয়ে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার একটি ঘটনায় নাবালিকা ছাত্রী নিজের বুদ্ধির জোরে বিয়ে ঠেকাতে সফল হল। রাতের অন্ধকারে এক তরুণীকে জোর করে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল, কিন্তু পড়াশোনা করতে চাওয়া ওই নাবালিকা সহপাঠীর কাছে সাহায্য চেয়ে নিজের বিয়ে ভেঙে দেয়।

নবম শ্রেণির ওই ছাত্রী আরও পড়াশোনা করতে চায়, নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখে। কিন্তু তার পরিবার, বিশেষ করে তার পরিযায়ী শ্রমিক বাবা, মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। কেরালায় কাজ করতে থাকা বাবা রাতের অন্ধকারে বিয়ের আয়োজন শুরু করে, যাতে কেউ জানতে না পারে।

আরও পড়ুন: ফের গুলি চলল মুর্শিদাবাদে! বাড়িতে ঢুকে হামলা আতঙ্কে মা-মেয়ে

বিয়ের খবর পেয়ে এক সহপাঠী মেয়েটির সাহায্য করে এবং স্বেচ্ছাসেবী সংস্থাকে জানায়। সংস্থার সদস্য অর্পিতা মণ্ডল ও সিভিক ভলান্টিয়াররা ঘটনাস্থলে গিয়ে নাবালিকার মাকে বোঝানোর চেষ্টা করেন। মায়ের রাজি হওয়ার পরই এক ফোন কল আসে কেরালার বাবার কাছ থেকে, যেখানে মেয়েকে খুন করার হুমকি দেওয়া হয়। কিন্তু ভয় না পেয়ে, সাহসী মেয়েটি আবারও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে এবং পুলিশের সহযোগিতায় বিয়ে বন্ধ করা হয়।

Advertisement
ads

এদিকে সাগরপাড়া থানার ওসি মহম্মদ খোরশেদ আলম জানিয়েছেন, “নাবালিকা পড়াশোনা করতে চায় এবং পরিবারের চাপে বিয়ে করতে রাজি ছিল না। তার সহপাঠী ফোন করে গোটা বিষয়টি জানালে, পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করতে সক্ষম হয়।”

 

Continue Reading
Advertisement