রাজ্যে পুলিশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল
Connect with us

রাজ্যের খবর

রাজ্যে পুলিশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২০ ফেব্রুয়ারি : ভোটের মুখে পুলিশ কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা গেছে পুলিশে হাজারেরও বেশি নিয়োগ করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে জারি করা ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশন বিভাগে ওয়ারলেস অপারেটর বিভাগে নিয়োগ করা হবে ।

১১২৬ জন পুরুষ, ১২৫ জন মহিলা মিলিয়ে মোট ১২৫১ জনকে নিয়োগ করা হবে। আগামী সোমবার থেকে অনলাইনে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ করা যাবে আবেদন। যোগ্যতামান মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস হতে হবে৷ প্রাথমিক পর্বে ১০০ নম্বরের অনলাইন পরীক্ষা। এরপর শারীরিক যোগ্যতামান, শারীরিক সক্ষমতার পরীক্ষা, তারপর চূড়ান্ত কম্পিটিটিভ ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে হবে নিয়োগ।

পুরুষ শূন্যপদ -১১২৬
মহিলা শূন্যপদ -১২৫

বয়স- ১/১/২০২১-র ভিত্তিতে ১৮-র বেশি এবং ২৭-র কম।

Advertisement
ads

এস সি, এসটি বাদে সবার ক্ষেত্রে- ২৭৫ টাকা। (অ্যাপ্লিকেশন ফি-২৫০, প্রসেসিং ফি-২৫)

এই ওয়েব সাইটে গিয়ে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের- www.wbpolice.gov.in-

Continue Reading
Advertisement