হামলা
‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যে ভারতীয় সেনাদের মঙ্গলের উদ্দেশ্যে মন্দিরে পুজা দিলেন BJP কর্মকর্তারা
ডিজিটাল ডেস্কঃ বুধবার, ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ সফল হওয়া পর, পাকিস্তানে জঙ্গি ঘাঁটিতে আঘাত হানার পর ভারতীয় সেনাদের মঙ্গল কামনায় পূজো করলেন বিজেপি নেতা কর্মীরা। জলপাইগুড়ির মাসকলাইবাড়ি শ্রী শ্রী পঞ্চমুখী হনুমান মন্দিরে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ও অন্যান্য নেতাদের নেতৃত্বে এক বিশেষ পূজার আয়োজন করা হয়।
পূজার পর, বিজেপির রাজ্য কমিটির সদস্য বাপী গোস্বামী জানান, “পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে আমাদের বীর সেনা। তাদের মঙ্গল কামনায় আমরা এই পূজো দিয়েছি। তারা আমাদের দেশকে নিরাপদ রাখতে পারে।”
এ সময় রাজ্য সরকারকে কটাক্ষ করে বাপী গোস্বামী বলেন, “কেন্দ্র সরকারের নির্দেশ মেনে রাজ্য সরকার মক ড্রিল করানোর পরিবর্তে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে চায় না।” তিনি আরও বলেন, “অপারেশন সিঁদুরে যে সফলতা এসেছে, তা জাতির গর্ব।”
আরও পড়ুনঃ ‘অপারেশন সিঁদুর’-এ মাসুদ আজাহারের ঘাঁটিতে ধ্বংসাত্মক হামলা, নিহত পরিবারের ১৪ সদস্য
পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদেও একই ধরনের উৎসবের আয়োজন করা হয়। সেখানে বিজেপি দলের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা হাতে লাড্ডু বিতরণ করা হয়, এবং ভারতীয় সেনাদের সম্মান জানিয়ে উৎসব পালন করা হয়। এই উৎসবের মাধ্যমে, গোটা দেশ ও পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা ভারতের সেনাবাহিনীর সাহসিকতার প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছেন।
পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর ভারতীয় সেনাবাহিনীকে সাধুবাদ জানিয়ে দেশবাসীও উচ্ছ্বসিত। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই এক বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।
