দেশ
আন্তর্জাতিক নারী দিবসে ভয়ঙ্কর ঘটনা উঠে এল, থানায় আটকে রেখে তিনদিন ধরে ধর্ষণ মহিলাকে
নিউজ ডেস্ক , ০৮ মার্চ :আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসে যেখানে মহিলাদেরকে আরও উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা প্রদানের কথা বলা হচ্ছে, সেখানে রাজস্থান থেকে উঠে এল ভয়ঙ্কর ঘটনা। থানায় মামলা দায়ের করতে আসা এক মহিলাকে তিনদিন ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ারের খেরলি থানায়। অভিযুক্ত পুলিশ কর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। জানা গেছে ওই মহিলা দিন কয়েক আগে একটি পণ বিষয় নিয়ে থানায় মামলা দায়ের করতে আসে। কিন্তু এরপর ওই মহিলাকে আটকে রেখে লাগাতার তিন দিন ধরে থানার এক এস আই ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীদের মধ্যে। ওই নির্যাতিতার পরিবার প্রশ্ন তুলেছে রক্ষকই যদি ভক্ষকের ভূমিকা পালন করে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে রাজ্যের মহিলা কমিশনও। অভিযুক্ত পুলিশ কর্মীকে গ্রেফতার করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। জয়পুরের রেঞ্জের আইজি হাউয়াসিং ঘুমারিয়া জানিয়েছেন, অভিযুক্ত অভিযুক্ত পুলিশ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অন্যদিকে অভিযুক্ত পুলিশ কর্মীর কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে নির্যাতিতা মহিলার পরিবারের সদস্যরা।
