ভাইরাল খবর
নারীদিবসে কেন্দ্রকে তোপ মমতার, গ্যাসের দাম বৃদ্ধিতে কালো শাড়িতে প্রতিবাদ
ডিজিটাল ডেস্কঃ আজ আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day)। এই বিশেষ দিনে একদিকে যখন বিশ্বজুড়ে নারীদের সম্মান জানানো হচ্ছে, অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ শানালেন। রবিবার সকালে ‘এক্স’ (X) হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে তিনি অভিযোগ করেন, “কেন্দ্রীয় সরকারের (Central Government) কাজ শুধু সাধারণ মানুষকে হয়রানি (Harassment) করা।”
“আমার লক্ষ্মী আজকের দিনে সবারে করে আহ্বান,
আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনের জয়গান।।”আন্তর্জাতিক নারী দিবসের শুভক্ষণে সারা বিশ্বের সবাইকে জানাই আমার অনেক শুভনন্দন।
আমি কুর্নিশ জানাই এই বাংলার মাটিকে – এ মাটি প্রীতিলতা ওয়াদ্দেদারের মাটি, এ মাটি মাতঙ্গিনী হাজরার মাটি,…
— Mamata Banerjee (@MamataOfficial) March 8, 2026
মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল রান্নার গ্যাসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি (Price Rise)। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে বাণিজ্যিক ও গার্হস্থ্য সিলিন্ডারের দাম বাড়ায় সাধারণ মানুষের হেঁসেলে যে টান পড়েছে, তা নিয়ে সরব হয়েছেন তিনি। প্রতিবাদ স্বরূপ আজ রাজ্যের মহিলারা কালো শাড়ি (Black Saree) পরে এবং হাতে হাঁড়ি-কড়াই নিয়ে মিছিলের ডাক দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি, আর কেন্দ্র মানুষের জীবন দুর্বিষহ করে তোলে।”
এদিন তাঁর বার্তায় উঠে এসেছে বাংলার বীরঙ্গনাদের নাম। প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে মাতঙ্গিনী হাজরা— বাংলার বিপ্লবীদের স্মরণ করে তিনি বলেন, “এই মাটি দুর্জয় ঘাঁটি।” পাশাপাশি রাজ্যের নারীকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন তিনি:
-
লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar): বর্তমানে ২ কোটি ৪১ লক্ষ উপভোক্তা। ভাতা বেড়ে হয়েছে ১৫০০ ও ১৭০০ টাকা।
-
কন্যাশ্রী (Kanyashree): ১ কোটি ছাত্রী এই প্রকল্পের আওতাভুক্ত, যা ইউনেস্কো (UNESCO) স্বীকৃত।
-
স্বাস্থ্যসাথী (Swasthyasathi): ২ কোটি ৪২ লক্ষ কার্ড মহিলাদের নামে ইস্যু করা হয়েছে।
-
সুরক্ষা: নারী সুরক্ষায় ‘অপরাজিতা বিল’ (Aparajita Bill) ও ৫২টি ফাস্ট ট্র্যাক কোর্ট (Fast Track Court) তৈরির কথা মনে করিয়ে দেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলার প্রকৃত শক্তি তার নারীদের মধ্যে নিহিত। ধর্মতলায় ধরনা মঞ্চ (Sit-in Demonstration) থেকেই আজ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদের সুর বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী।
