জ্বালানীর মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যসভায় কেন্দ্রকে তোপ কংগ্রেসের
Connect with us

দেশ

জ্বালানীর মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যসভায় কেন্দ্রকে তোপ কংগ্রেসের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৮ মার্চ : পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে৷ সোমবার বাজেট নিয়ে দ্বিতীয় অধিবেশন খুললেই জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কংগ্রেসের তোপের মুখে পড়ে হয় কেন্দ্রকে।

মল্লিকার্জুন খাড়গের অভিযোগ, সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা জ্বালানীর মূল্যবৃদ্ধির কারণে। অথচ কেন্দ্রের কোন হেলদোল নেই। ক্রমাগত পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়িয়ে চলেছে তারা৷ বর্তমানে পেট্রোল এবং ডিজেল লিটার প্রতি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে ওঠানামা করছে। জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে৷ পরিবহন ব্যবস্থা শিকেয় উঠেছে৷ এই পরিস্থিতিতে কীভাবে কেন্দ্রীয় সরকার জ্বালানীর মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর বোঝা চাপিয়ে দিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তিনি আরো বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার বর্তমানে ২১ লক্ষ কোটি টাকা সংগ্রহ করেছে। উল্লেখ্য প্রায় এক মাস ধরে রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রোল ডিজেল সহ জ্বালানীর দাম ঊর্ধ্বমুখী। রান্নার গ্যাসের দাম প্রায় এক হাজার টাকা কাছাকাছি। অন্যদিকে পেট্রোল-ডিজেলের দামও নাগালের বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের অবস্থা শোচনীয়। মূল্যবৃদ্ধির জাতাকলে পড়ে কার্যত সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। যদিও এব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের বিজেপি সরকারের।