দুর্ঘটনা
ভোটার তালিকায় নাম তোলার ছক? নিউটাউনের অগ্নিকাণ্ড ঘিরে বিস্ফোরক দাবি মালব্যর
ডিজিটাল ডেস্কঃ এসআইআর (Special Intensive Revision – SIR) প্রক্রিয়ার প্রস্তুতির সময় নিউটাউনের (New Town) ঘুনি বস্তি বারবার উঠে এসেছিল সংবাদ শিরোনামে। স্থানীয়দের একাংশের দাবি ছিল, সেখানে বসবাসকারীদের বেশিরভাগই বাংলাদেশি অনুপ্রবেশকারী (Bangladeshi Infiltrators)। এই বিতর্কের মাঝেই বুধবার ওই ঘুনি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire Incident) নতুন করে প্রশ্ন তুলেছে।
বিজেপির (BJP) অভিযোগ, এই আগুন দুর্ঘটনা নয়। দলের দাবি, ভোটার তালিকায় (Voter List) বাদ পড়া নাম ফের অন্তর্ভুক্ত করতেই তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে। বিজেপির আইটি সেলের (IT Cell) প্রধান অমিত মালব্য তাঁর এক্স (X) হ্যান্ডেলে লেখেন, “খসড়া তালিকায় নাম বাদ পড়ার ঘটনা ধামাচাপা দিতেই এই অগ্নিকাণ্ড। ভোটার তালিকায় ফের নাম তোলার জন্য ইচ্ছাকৃত কারসাজি করেছে তৃণমূল।” যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে শাসকদল।
Days before the Election Commission of India (ECI) is set to begin hearings on notices to be served to illegal Bangladeshi and Rohingya settlers, a massive fire has broken out in the Ghuni slum near Eco Park, New Town.
Ever since the SIR process began in West Bengal, visuals of… pic.twitter.com/J9FgALqOxF
— Amit Malviya (@amitmalviya) December 17, 2025
তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমাদার বলেন, “বাংলাদেশিদের নিয়ে রাজনীতি বরাবরই বিজেপি করে। ওরাই কি তড়িঘড়ি বস্তি পুড়িয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে না?”
উল্লেখ্য, বুধবার শীতের সন্ধ্যায় নিউটাউনের ইকো পার্কের (Eco Park) কাছে ঘুনি বস্তিতে শতাধিক ঝুপড়ি (Shanties) আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের দাবি, এসআইআর আবহে ঝুপড়িগুলি আগেই ফাঁকা হচ্ছিল।


