সিপিআইএমকে ভোট দিলে হাত কেটে নেওয়ার হুমকি তৃণমূলের বিরুদ্ধে
Connect with us

রাজনীতি

সিপিআইএমকে ভোট দিলে হাত কেটে নেওয়ার হুমকি তৃণমূলের বিরুদ্ধে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৫ এপ্রিল : সংযুক্ত মোর্চার প্রার্থীর প্রচার ঘিরে উত্তেজনা ছড়াল বীরভূমের নানুরে। সংযুক্ত মোর্চার প্রার্থী শ্যামলী প্রধানকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সিপিআইএমকে ভোট দিলে স্থানীয় তৃণমূল নেতা নুরমান শেখ হাত কেটে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ।

এমনকি প্রার্থীর সামনেই এমনই হুমকি দেন বলে দাবি শ্যামলী প্রধানের। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাতে৷ শাসক দলের নেতার হুমকির ঘটনায় বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হবে বলে জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবি তুলেছে সিপিআইএম নেতৃত্ব। তাদের অভিযোগ সাধারণ মানুষকে ভোটদানে বাধা দেওয়ার উদ্দেশ্যেই এমনই মারকাট হুমকি দিচ্ছে তৃণমূল। অবিলম্বে তাকে গ্রেফতার করা হোক বলে দাবি সংযুক্ত মোর্চা নেতৃত্বের। এদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী তথা তৃণমূল নেতা নুরমান শেখের সাফাই,  বহিরাগতদের এনে ভোট করানোর হুমকি দিয়েছিলেন সিপিএমের এক নেতা । বহিরাগতদের আটকাতেই মুক ফস্কে হুমকি দিয়েছিলেন তিনি।