পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে বাংলাদেশ সফর প্রধানমন্ত্রী মোদীর, যেতে পারেন মতুয়া পীঠস্থান ওড়াকান্দিতেও
Connect with us

ভোটের খবর

পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে বাংলাদেশ সফর প্রধানমন্ত্রী মোদীর, যেতে পারেন মতুয়া পীঠস্থান ওড়াকান্দিতেও

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০২ মার্চ : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই বাংলাদেশ সফরে যাওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জানা গিয়েছে, ২৭শে মার্চ পশ্চিমবঙ্গে ভোট শুরুর ঠিক আগের দিন ২৬শে মার্চ বাংলাদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। পরের দিন ২৭ তারিখ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের পৈতৃক বাড়ি দেখতে যাওয়ার কথা মোদীর।

তবে ওইদিন একইসঙ্গে গোপালগঞ্জের ওড়াকান্দিতেও ঘুরে আসতে চান প্রধানমন্ত্রী। উল্লেখ্য এই ওড়াকান্দিতেই জন্ম মতুয়া ধর্মমতের প্রবক্তা হরিচাঁদ ঠাকুরের। এখানে জন্ম নিয়েছিলেন তার পুত্র গুরুচাঁদ ঠাকুরও। যার হাত ধরেই বিস্তার ঘটেছিল মতুয়া ধর্মের। ফলে ওড়াকান্দি মতুয়া সম্প্রদায়ের কাছে সর্বোচ্চ মর্যাদার তীর্থস্থান হিসেবে গণ্য হয়। ওই এলাকায় প্রধানমন্ত্রী সফরে গেলে মতুয়াদের আবেগকে অনেকটাই নিজেদের দিকে নিয়ে আসা যাবে বলে মনে করছে দলীয় নেতৃত্ব।যদিও পরিকাঠামোগত কিছু অসুবিধা থাকায় শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী সেখানে যেতে পারবেন কি না, তা নিয়ে আলোচনা চলছে।মোদীর সঙ্গে ওড়াকান্দি যাওয়ার আমন্ত্রণ পেয়েছে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরও। যদিও এখনো তা চূড়ান্ত হয়নি।ঢাকা থেকে হেলিকপ্টারে গোপালগঞ্জ পৌঁছে টুঙ্গিপাড়ার পাশাপাশি ওড়াকান্দি মতুয়া মন্দির, বরিশালের শিকারপুরে সতীপীঠ হিসেবে পরিচিত সুগন্ধা শক্তিপীঠ, কুষ্ঠিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি এবং বাঘা যতীনের বসতবাড়ি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী।যদিও বাকী জায়গাগুলো নিয়ে সমস্যা না হলেও অসুবিধে দেখা দিয়েছে ওড়াকান্দি যাওয়া নিয়ে।ভিভিআইপি-র সফরের জন্য পর্যাপ্ত পরিকাঠামো সেখানে নেই। ঘিঞ্জি রাস্তায় গাড়ির কনভয় ঢুকবে না, কাছেপিঠে হেলিপ্যাড বানানোর জায়গারও সমস্যা রয়েছে। এতকিছুর পরেও সফরসূচি থেকে ওড়াকান্দি বাদ না-দেওয়ার জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে ভারতের তরফে। পশ্চিমবঙ্গের নির্বাচনে মতুয়া ভোটকে নিজেদের দিকে টানতেই মোদী এই মাস্টারস্ট্রোক নিতে চলেছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহাল।

Continue Reading
Advertisement