নন্দীগ্রাম থেকে প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী? মনোনয়ন শিবরাত্রির দিন!
Connect with us

ভোটের খবর

নন্দীগ্রাম থেকে প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী? মনোনয়ন শিবরাত্রির দিন!

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৩ মার্চ : বেজে গিয়েছে নির্বাচনের ঘন্টা। ভোটের নির্ঘন্ট ঘোষণা হলেও এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি কোনোও রাজনৈতিক দল।প্রথম দফার ভোট চলতি মাসেই। ৯ তারিখে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। অন্যদিকে দ্বিতীয় দফার ভোট ১ এপ্রিল। আগামী ১১ মার্চের মধ্যে দ্বিতীয় দফার ভোটের মনোনয়ন পেশ করতে হবে।

সব কিছু ঠিক থাকলে আগামী ১১ মার্চ নন্দীগ্রাম আসনে নিজের মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সূত্রের খবর শীঘ্রই তালিকা প্রকাশ হতে চলেছে। রাজ্যের ২৯৪ বিধানসভা আসনের মধ্যে একমাত্র আসন নন্দীগ্রাম যেখানে প্রার্থী হতে চেয়েছেন মমতা বন্দোপাধ্যায় নিজেই। বিজেপি এই কেন্দ্রে তাদের প্রার্থী কে হবে তা এখনও ঘোষণা করেনি।গত ১৮ জানুয়ারি নন্দীগ্রামের তেখালির মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি নন্দীগ্রাম থেকে এবারের বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। সেই ইচ্ছের সূত্র ধরেই এবার শুরু হল ভোটে লড়ার প্রস্তুতি। গত বিধানসভা নির্বাচনে এই আসন থেকেই তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে জেতেন শুভেন্দু অধিকারী। এরপর গত নভেম্বর মাসে মন্ত্রীত্ব ও বিধায়ক পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। দলবদল করেই মাননীয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় শুভেন্দু বলেন, “নন্দীগ্রামে মাননীয়াকে তিনি পঞ্চাশ হাজার ভোটে হারাবেন।” ১১ই মার্চ শিবরাত্রি। ফলে মনোনয়নের জন্যে ওই শুভ দিনই বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বেলা ১২টার পরে শুভ সময় দেখে মাননীয়া পেশ করবেন মনোনয়ন। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে নন্দীগ্রামে সভা ও রোড শো করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Continue Reading
Advertisement