নির্বাচনকে সামনে রেখে চলতি সপ্তাহে আরোও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্য নির্বাচনকে সামনে রেখে চলতি সপ্তাহে আরোও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্য
Connect with us

ভোটের খবর

নির্বাচনকে সামনে রেখে চলতি সপ্তাহে আরোও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্য

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ০২ মার্চ :- বেজে গিয়েছে নির্বাচনের ঘন্টা। এখনও অবধি প্রার্থী ঘোষণা না করলেও ভোট প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। পাশাপাশি শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে রাজ্যে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন।

তবে চলতি সপ্তাহে রাজ্যে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সিআরপিএফ থাকছে ৭০ কোম্পানি, বিএসএফ ১৩ কোম্পানি, সিআইএসএফ ২৫ কোম্পানি, আইটিবিপি ২০ কোম্পানি এবং এসএসবি থাকছে ৪১ কোম্পানি। এরফলে বিধানসভা ভোট উপলক্ষে রাজ্যে মোট ২৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে। ৮ই মার্চের মধ্যে ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছবে। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ১২৫ কোম্পানি আধাসেনা এলাকাভিত্তিক রুটমার্চ করার পাশাপাশি এরিয়া ডমিনেশনের কাজও শুরু করে দিয়েছে তারা। শহরের পাশাপাশি গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তাঁরা। বাহিনী মোতায়েনের নতুন বিন্যাসে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাকে। এ ছাড়াও কলকাতা এবং মুর্শিদাবাদে আধাসেনার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। এই বাহিনীকে যাতে রাজ্যের সকল জেলায় সমানভাবে বণ্টন করে দেওয়া যেতে পারে তা নিশ্চিত করতেই অতিরিক্ত আধাসেনা আনা হচ্ছে বলে খবর। রাজ্যের বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে নির্বাচন কমিশন। ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে এবং সেই সংখ্যাটা হাজার কোম্পানিও ছাড়িয়ে যেতে পারে বলে সুত্রের খবর। বাংলায় আরোও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা উল্লেখ করে ইতিমধ্যে নবান্নকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সেই চিঠিতে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার বন্দোবস্ত করা নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।

Continue Reading
Advertisement