রাজ্যবাসীকে বিনামূল্যে টিকা দেবে রাজ্য সরকার
Connect with us

রাজ্যের খবর

রাজ্যবাসীকে বিনামূল্যে টিকা দেবে রাজ্য সরকার

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১০ জনুয়ারী : আগামী ১৬ ই জানুয়ারি দেশজুড়ে করোনা টিকাকরণ শুরু হবে কেন্দ্রের উদ্যোগে ৷ এর প্রস্তুতি নিয়ে সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অথচ তার আগেই প্রথমে করোনা যোদ্ধা এবং পরে রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন (Vaccine) দেওয়া হবে বলে চিঠিতে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনার দাপট এখনও অব্যাহত৷ প্রতিদিনই বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে সম্প্রতি দেশবাসীকে সম্পূর্ণ বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষ বর্দ্ধন৷ ফলে আগামী সপ্তাহের মধ্যে রাজ্যে আসতে পারে পুণের সেরাম ইনস্টিটিউটের (SII) তৈরি করোনা টিকা ‘কোভিশিল্ড’। কীভাবে তা বণ্টন করা হবে, তার রূপরেখা স্থির করেছে স্বাস্থ্যদপ্তরও। জানা গেছে প্রথমে রাজ্যের প্রথম সারির ৩ কোটি করোনা যোদ্ধা পাবেন প্রতিষেধক। পরে ধাপে ধাপে শিশু, বয়স্কদেরও টিকা দেওয়া হবে। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, ইতিমধ্যে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্তকরণের কাজও শুরু হয়েছে। স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি এই তালিকায় রয়েছেন পুলিশ কর্মীরাও। এরই মধ্যে চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে৷

Continue Reading
Advertisement