শিক্ষক ঐক্য মঞ্চর নবান্ন অভিযান ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত এক পুলিশ আধিকারিক
Connect with us

রাজ্যের খবর

শিক্ষক ঐক্য মঞ্চর নবান্ন অভিযান ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত এক পুলিশ আধিকারিক

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১১ জানুয়ারী : সামনের বিধানসভা নির্বাচন। তার আগে নিজেদের পাওনা গন্ডা প্রদানের দাবিতে বেশ কিছুদিন ধরেই কলকাতার বুকে আন্দোলন চালাচ্ছে বিভিন্ন সংগঠন। কখনও শ্রম দফতরের এস এল আর ও, কখন এস এস সির প্রার্থীরা, আবার কখনও টেট কর্মপ্রার্থীরা ৷

অর্থাৎ বিধানসভা ভোটের আগে স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে কলকাতার রাজপথে কখনো শহীদ মিনার, কখনো ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে, আবার কখনো রানী রাসমণি রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আন্দোলনে নামে বিভিন্ন সংগঠন। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই তাদের পুলিশি বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। এমনকি নবান্ন অভিযানের ডাক দিলেও সেই কার্যসূচিও বানচাল করে দেওয়া হয় বলে অভিযোগ। সোমবার বেশকিছু দিন ধরে কলকাতায় টানা অবস্থান-বিক্ষোভ করে আন্দোলন চালিয়ে আসা শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার বেঁধে যায়। এমনকি সোমবার দুপুরে ডাফরিন রোডে মিছিল গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ বিক্ষোভকারীদের। ফলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় তাদের। হাতাহাতি শুরু হয় দু’পক্ষের। অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে মৃদু লাঠিচার্জ করে পুলিশ (Police)। সেই সময় নাক ফেটে যায় ডিসি সুধীর কুমারের। উল্লেখ্য, প্রাণীমিত্র, প্রাণীবন্ধু, এসএসকে, এমএসকে, পার্শ্বশিক্ষকরাই শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্য। পরে আন্দোলনের চাপে পড়ে স্বল্প সংখ্যক আন্দোলনকারীকে নবান্নে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

Continue Reading
Advertisement