ঠাকুরনগর সভায় মোদির বিস্ফোরক বার্তা! তৃণমূল শাসন থেকে স্বাধীনতার প্রতিশ্রুতি
Connect with us

ভাইরাল খবর

ঠাকুরনগর সভায় মোদির বিস্ফোরক বার্তা! তৃণমূল শাসন থেকে স্বাধীনতার প্রতিশ্রুতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রাক্কালে রবিবাসরীয় প্রচারে (Campaign) বাংলায় ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকালে মতুয়াদের মন জয় করতে বনগাঁর ঠাকুরনগরে পৌঁছে যান তিনি। ঠাকুরবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করার পর মঞ্চ থেকে তাঁর বক্তব্যে উঠে আসে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর কালজয়ী আহ্বান। নেতাজির ‘তোমরা আমাকে রক্ত দাও’ বাণীর আদলে মোদি ঘোষণা করেন, “আপনারা আমাকে ভোট (Vote) দিন, আমি আপনাদের তৃণমূল শাসন থেকে স্বাধীনতা (Freedom) দেব।”

ঠাকুরনগরের এই নির্বাচনী জনসভায় (Public Meeting) আগাগোড়া আক্রমণাত্মক মেজাজে দেখা যায় প্রধানমন্ত্রীকে। তিনি অভিযোগ করেন, তৃণমূলের ‘সিন্ডিকেট রাজ’ (Syndicate Raj) বাংলার মা-বোনেদের সবচেয়ে বেশি ধোঁকা দিয়েছে। সন্দেশখালি এবং আরজি করের (RG Kar) মতো সাম্প্রতিক ঘটনাগুলির কথা উল্লেখ করে তিনি নারী নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারকে তুলোধোনা করেন। মোদির দাবি, তৃণমূলের আমলে দুর্নীতি, বেকারত্ব এবং অসুরক্ষা সীমা ছাড়িয়েছে। তিনি বলেন, “মা-মাটি-মানুষের কথা বলে ক্ষমতায় এলেও, এখন সেই নাম নিতে তৃণমূল ভয় পায়। কারণ মা-মাটির নাম নিলেই তাঁদের সব পাপ (Sins) প্রকাশ্যে চলে আসবে।”

মতুয়া সম্প্রদায়ের জন্য বিশেষ বার্তা দিয়ে মোদি প্রতিশ্রুতি দেন যে, ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণার পর সিএএ (CAA) কার্যকর করে তাঁদের নাগরিকত্ব (Citizenship) সুনিশ্চিত করা হবে। তিনি স্পষ্ট করে দেন, বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় এলে দুর্নীতির প্রতিটি পয়সার হিসেব নেওয়া হবে। মতুয়াগড়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এই জোরালো ভাষণ রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ (Significant) বলে মনে করা হচ্ছে।

Advertisement
ads