পচা গলা মৃতদেহ উদ্ধার রায়গঞ্জে
Connect with us

রায়গঞ্জ

পচা গলা মৃতদেহ উদ্ধার রায়গঞ্জে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৮ নভেম্বর : এলাকার একটি জঙ্গলে এক অজ্ঞাতপরিচয় ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র চাঞ্চল্যে ছড়াল বুধবার। ঘটনাটি রায়গঞ্জ থানার মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের দেবীতলা এলাকায়। এদিন ঘটনা স্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু পুলিশ।

জানা গেছে, দেবীতলা এলাকার কানাইঘোষ নামে এক ব্যাক্তির বাড়ির পাশ থেকে বেশ কিছুদিন ধরেই পচা দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। মঙ্গলবার সকালে সেই গন্ধের হদিশ করার কথা ছিল। বাড়ির কাজের জন্য গতকাল সেই কাজ করার সুযোগ পান নি তিনি। বুধবার সকালে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে নিয়ে তার হদিশ করতে যান কানাইবাবু। এরপরই তারা দেখতে পান এক ব্যাক্তির পচাগলা মৃতদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে।দেহ দেখতে পেয়েই পাড়াপ্রতিবেশীদের খবর দেওয়া হয়। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানাতেও। মনে করা হচ্ছে, বেশ কিছুদিন যাবদ এই জঙ্গলের মধ্যে দেহ পড়ে থাকায় তাতে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়েছে। মৃত ব্যাক্তির পরিচয় উদ্ধার করতে পারে নি পুলিশ। ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।পুলিশী তদন্ত শুরু হয়েছে।