দাউ দাউ করে জ্বলল নন্দকুমার! বেআইনি তেলের মজুত ঘিরে উত্তেজনা
Connect with us

দুর্ঘটনা

দাউ দাউ করে জ্বলল নন্দকুমার! বেআইনি তেলের মজুত ঘিরে উত্তেজনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সোমবার সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে (Fire Incident) ভস্মীভূত হয়ে গেল পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের বেশ কয়েকটি দোকান ঘর। হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের (National Highway) ধারে নন্দকুমারের বাগরাবাদ গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে খবর, কয়েকটি দোকানে আচমকাই আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার বিশাল পুলিশ বাহিনী (Police Force) এবং নির্বাচনের নিরাপত্তার কাজে আসা কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) জওয়ানেরা। নন্দকুমার দমকল বাহিনীর দুটি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে (Under Control) এলেও তার আগেই দোকানগুলি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় হতাহতের (Casualties) কোনো খবর নেই।

পুলিশের প্রাথমিক অনুমান (Assumption), একটি দোকানে প্রচুর পরিমাণে বেআইনি পেট্রোল ও ডিজেল মজুত (Stocked) ছিল, যা থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে এক ব্যবসায়ী বেআইনিভাবে (Illegally) তেলের কারবার চালাতেন। পুলিশ প্রশাসন সব জেনেও কোনো পদক্ষেপ (Action) নেয়নি বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। বর্তমানে নন্দকুমার থানার পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত (Investigation) শুরু করেছে।

Advertisement
ads