১ মার্চ থেকে হোয়াটসঅ্যাপে শুরু নতুন নিয়ম! না মানলে বন্ধ হবে আপনার অ্যাকাউন্ট
Connect with us

দেশের খবর

১ মার্চ থেকে হোয়াটসঅ্যাপে শুরু নতুন নিয়ম! না মানলে বন্ধ হবে আপনার অ্যাকাউন্ট

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ডিজিটাল নিরাপত্তা (Digital Security) আরও মজবুত করতে আগামী ১ মার্চ থেকে বড়সড় পরিবর্তন আসতে চলেছে মেসেজিং অ্যাপগুলোতে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, এবার থেকে সক্রিয় সিম কার্ড (Active SIM Card) ছাড়া আর ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ (WhatsApp), টেলিগ্রাম বা সিগন্যাল। মূলত সাইবার জালিয়াতি (Cyber Fraud) এবং ভুয়ো অ্যাকাউন্টের অপব্যবহার রুখতেই এই ‘সিম বাইন্ডিং’ (SIM Binding) নিয়ম বাধ্যতামূলক করা হচ্ছে।

সিম বাইন্ডিং কী? এতদিন পর্যন্ত একবার ওটিপি (OTP) দিয়ে লগ-ইন করার পর ফোন থেকে সিম কার্ড খুলে ফেললেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যেত। কিন্তু ১ মার্চ থেকে নতুন নিয়ম কার্যকর হলে, যে নম্বর দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন, সেই সিমটি অবশ্যই আপনার ফোনে সক্রিয় থাকতে হবে। ফোন থেকে সিম সরিয়ে ফেললে বা সেটি নিষ্ক্রিয় (Inactive) হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপের পরিষেবা বন্ধ হয়ে যাবে। কেন্দ্র জানিয়েছে, প্রতারকরা সাধারণত অ্যাকাউন্ট খোলার পর সিম নষ্ট করে দেয়, যার ফলে তাদের ট্র্যাক (Track) করা অসম্ভব হয়ে পড়ে। এই নতুন ফিচারের মাধ্যমে প্রতিটি অ্যাকাউন্ট ভেরিফায়েড সিমের সঙ্গে যুক্ত থাকবে।

মেটা (Meta) পরিচালিত এই প্ল্যাটফর্মটি ইতিমধ্যেই তাদের বিটা আপডেটে (Beta Update) এই ফিচার যুক্ত করার কাজ শুরু করেছে। সম্প্রতি ‘Wabetainfo’ একটি স্ক্রিনশট শেয়ার করে দেখিয়েছে যে, ব্যবহারকারীকে ১০ সংখ্যার নম্বর দেওয়ার পর একটি পপ-আপ মেসেজ (Pop-up Message) আসবে, যা ভারত সরকারের নিয়ম অনুযায়ী ফোনের সিম কার্ড যাচাই করবে। অন্যদিকে, সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে, তারা ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা ও ডেটা শেয়ারিং (Data Sharing) নিয়ন্ত্রণে সিসিআই-এর (CCI) সমস্ত নিয়ম মেনে চলবে। ডিজিটাল জালিয়াতি রুখতে পেটিএম বা গুগল পে-র মতো ইউপিআই অ্যাপের ধাঁচেই এবার সাজানো হচ্ছে হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ব্যবস্থা।

Advertisement
ads