প্রতারণা
লক্ষ লক্ষ টাকার আর্থিক প্রতারণা, জাভেদ হাবিব ও ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
ডিজিটাল ডেস্কঃ আরও একবার বিতর্কে জড়ালেন দেশের অন্যতম পরিচিত হেয়ার স্টাইলিস্ট (Hair Stylist) জাভেদ হাবিব (Jawed Habib)। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) একাধিক থানায় তাঁর ও তাঁর পুত্রের বিরুদ্ধে আর্থিক প্রতারণার (Financial Fraud) অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারীদের দাবি, তাঁদের প্রত্যেকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী পরিষেবা বা রিটার্ন কিছুই মেলেনি।
উত্তরপ্রদেশ পুলিশের (UP Police) উচ্চপদস্থ কর্তা কে কে বিষ্ণোই (K.K. Bishnoi) জানিয়েছেন, “কমপক্ষে দেড়শো (150) জন ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। তাঁদের সকলের অভিযোগ, জাভেদ হাবিব, তাঁর ছেলে এবং এক বেসরকারি সংস্থা তাঁদের সঙ্গে প্রতারণা করেছে।” এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এবং প্রাথমিকভাবে তদন্তকারীদের বক্তব্য, “অভিযোগগুলি একেবারেই ভিত্তিহীন নয় (Not Baseless)।“
তদন্তে উঠে আসছে, একটি নির্দিষ্ট ব্যবসায়িক মডেলের (Business Model) মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছিল। যদিও এখনো পর্যন্ত জাভেদ হাবিব বা তাঁর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশ ইতিমধ্যেই সমস্ত অভিযোগকারীর বক্তব্য লিপিবদ্ধ করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (Legal Action) শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে জোরকদমে তদন্ত চলছে।


