রাজ্য সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ! বিজেপিতে পদ দেওয়ার নামে প্রায় কোটি টাকা আত্মসাত
Connect with us

প্রতারণা

রাজ্য সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ! বিজেপিতে পদ দেওয়ার নামে প্রায় কোটি টাকা আত্মসাত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিম মেদিনীপুর জেলার (Paschim Medinipur) পাঁশকুড়া (Panskura) এলাকায় শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) ঘনিষ্ঠ বিজেপি নেতা সিন্টু সেনাপতি (Sintu Senapati)-র বিরুদ্ধে দলের পদ পাইয়ে দেওয়ার নামে প্রায় ৯১ লক্ষ ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগকারী নারায়ণ কিঙ্কর মিশ্র (Narayan Kinkar Mishra) জানান, সিন্টু তাঁকে প্রার্থী ও উচ্চপদ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেন।

নারায়ণবাবু অভিযোগ করেন, তাঁর জমিজমা বিক্রি করিয়ে সিন্টু ও তাঁর দলবল জোর করে টাকা নেন। সমস্ত টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি সত্ত্বেও ফেরত পাননি। অভিযোগ জানাতে নারায়ণবাবু পাঁশকুড়া থানায় (Panskura Police Station) লিখিত মামলা দায়ের করেছেন এবং তমলুক জেলা আদালতে (Tamluk District Court) গোপন জবানবন্দি দিয়েছেন।

সিন্টু সেনাপতি সব অভিযোগ অস্বীকার করেছেন। তৃণমূল নেতা শেখ সমিরুদ্দিন (Sheikh Samiruddin) বলেন, “দু’জনেই বিজেপি করেন, তাতে তৃণমূলকে টেনে লাভ নেই। নারায়ণবাবু ন্যায্য বিচার পাবে।”

বিজেপিতে এই ঘটনা ভোটের আগে রাজনৈতিক অস্বস্তির (Political Embarrassment) সৃষ্টি করেছে এবং দলীয় শৃঙ্খলার প্রশ্ন তুলেছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads