রামলীলা চলাকালীন মঞ্চেই হৃদরোগে মৃত্যু ‘রাজা দশরথ’-এর, চমকে গেল দর্শক
Connect with us

ভাইরাল খবর

রামলীলা চলাকালীন মঞ্চেই হৃদরোগে মৃত্যু ‘রাজা দশরথ’-এর, চমকে গেল দর্শক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ হিমাচল প্রদেশের চাম্বায় (Chamba) রামলীলার (Ramlila) মঞ্চে অভিনয় করতে করতেই হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকলেন দর্শকেরা। রাজা দশরথ (Raja Dasharath) চরিত্রে অভিনয় করছিলেন প্রবীণ থিয়েটার অভিনেতা অমরেশ মহাজন (Amresh Mahajan)। সংলাপ বলার মাঝপথে হঠাৎই মঞ্চে থাকা ঋষির (Rishi) দিকে ঢলে পড়েন তিনি। প্রথমে সহ-অভিনেতারা বুঝতেই পারেননি যে এটা স্ক্রিপ্টের (Script) অংশ নয়। কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে যান সকলে।

মুহূর্তের মধ্যে থমকে যায় রামলীলা। তড়িঘড়ি টেনে দেওয়া হয় মঞ্চের পর্দা। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। চিকিৎসকেরা জানান, হৃদরোগে (Cardiac Arrest) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭০ বছর বয়সি এই অভিনেতার।

Advertisement
ads

অমরেশ মহাজন প্রায় ২৫ বছর ধরে চাম্বা চৌগান (Chamba Chowgan)-এর রামলীলার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। কখনও রাজা দশরথ, কখনও রাবণ—প্রধান চরিত্রে তাঁকে নিয়মিত দেখা যেত। এবারও প্রতিদিন নিয়ম করে রিহার্সাল (Rehearsal) করতেন। জানা গেছে, এবারের রামলীলার শুরুতে আয়োজকদের বলেছিলেন, “এটাই আমার শেষ রামলীলায় অংশগ্রহণ, এবার অভিনয় থেকে বিদায় নিতে চাই।”

মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে। সংলাপ বলার সময়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন অমরেশ মহাজন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ চাম্বার সংস্কৃতি প্রেমীরা। অনেকেই বলছেন, তিনি যেন মঞ্চেই নিজের জীবনের শেষ দৃশ্য লিখে গেলেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement