প্রতারণা
মেয়েদের অর্ধন/গ্ন করে ভিডিও শ্যুট, নিঃসন্তান নারীদের টার্গেট! পুলিশের জালে ‘ভণ্ড’ বাবাজি
ডিজিটাল ডেস্কঃ আধ্যাত্মিকতা ও যোগবিদ্যার আড়ালে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন গুজরাটের (Gujarat) সুরাট জেলার স্বঘোষিত ধর্মগুরু প্রদীপ জটাঙ্গিয়া। এলাকায় ‘প্রদীপ গুরুজি’ নামে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে নাবালিকাকে অর্ধনগ্ন করে ভিডিও ধারণ, জাল নোটের কারবার এবং নকল আয়ুর্বেদিক ওষুধ বিক্রির মতো একাধিক গুরুতর অভিযোগ (Allegation) উঠেছে। গত সপ্তাহে সুরাট পুলিশ তাঁকে গ্রেপ্তার (Arrest) করেছে।
তদন্তকারীদের দাবি, কামরেজ তালুকের ধোরান পর্দি গ্রামে অবস্থিত তাঁর ‘শ্রী সত্য যোগ ফাউন্ডেশন’ আশ্রমটি ছিল সব অবৈধ কর্মকাণ্ডের গোপন ঘাঁটি (Base)। তল্লাশি চালিয়ে পুলিশ সেখান থেকে ৫০০ টাকার প্রায় ৪০ হাজার জাল নোট (Counterfeit Currency) উদ্ধার করেছে। উঁচু পাঁচিল দিয়ে ঘেরা এই আশ্রমে গুরুজির অনুমতি ছাড়া বাইরের কারোর প্রবেশাধিকার ছিল না।
অভিযোগ উঠেছে, সন্তানহীন দম্পতিদের সন্তান লাভের ‘অলৌকিক’ আয়ুর্বেদিক ওষুধের প্রতিশ্রুতি দিয়ে ১৫ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিতেন এই ভণ্ড গুরু। বাস্তবে সেই ওষুধগুলো ছিল অত্যন্ত নিম্নমানের ও নকল (Fake)। এছাড়া ‘সুষুম্না নাড়ি’র জ্ঞান দেওয়ার অজুহাতে এক নাবালিকাকে অর্ধনগ্ন করে ভিডিও তৈরি করার চাঞ্চল্যকর অভিযোগও সামনে এসেছে। আপত্তিকর ভিডিও (Objectionable Video) ফাঁসের ভয় দেখিয়ে সাধারণ মানুষের থেকে নিয়মিত তোলাবাজি (Extortion) ও ব্ল্যাকমেল চলত বলেও পুলিশ সূত্রে জানা গেছে। বর্তমানে ধৃত প্রদীপ গুরুজিকে জেরা করে এই চক্রের আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে প্রশাসন।


