ফের আগুন আতঙ্কে কলকাতা, আনন্দপুরে কারখানা ঘিরে চাঞ্চল্য
Connect with us

কলকাতা

ফের আগুন আতঙ্কে কলকাতা, আনন্দপুরে কারখানা ঘিরে চাঞ্চল্য

Dipa Chakraborty

Published

on

Digital Desk: ফের অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল কলকাতায় (Kolkata)। শনিবার দুপুরে আনন্দপুরের (Anandapur) গুলশান কলোনিতে একটি চামড়ার জুতো তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয়রা আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও সরু গলি আর ঘিঞ্জি জায়গার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে।

দমকল সূত্রে জানা যায়, দুপুর প্রায় ৩টে নাগাদ হঠাৎ করেই ওই কারখানায় আগুন দেখা দেয়। প্রথমে স্থানীয়রাই জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় আতঙ্ক আরও বাড়ে। এরপর দমকলে খবর দেওয়া হলে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকলকর্মীরা আগুন নেভানোর পাশাপাশি কারখানার ভেতরে কেউ আটকে রয়েছেন কিনা তা খতিয়ে দেখছেন।

প্রাথমিক অনুমান, কারখানার ভেতরে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সরু রাস্তার কারণে দমকলের গাড়ি ভেতরে ঢুকতে না পারায় আগুন নেভাতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। তবে পরিস্থিতি সামাল দিতে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে আরও ইঞ্জিন আনা হতে পারে বলেও দমকলের তরফে জানানো হয়েছে।

Advertisement
ads

এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের আশঙ্কা, সময়মতো নিয়ন্ত্রণে না আনলে বড় বিপর্যয়ের সম্ভাবনা তৈরি হতে পারে।