কসবা ল কলেজে গণধর্ষণ মামলা: ৬৫০ পাতার চার্জশিট জমা, নাম চার অভিযুক্তের
Connect with us

কলকাতা

কসবা ল কলেজে গণধর্ষণ মামলা: ৬৫০ পাতার চার্জশিট জমা, নাম চার অভিযুক্তের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কসবা আইন কলেজে (Kasba Law College) আলোড়ন ফেলা গণধর্ষণ মামলায় অবশেষে চার্জশিট জমা পড়ল। ঘটনার ৫৮ দিন পর আলিপুর আদালতে শনিবার ৬৫০ পাতারও বেশি নথি জমা দিল তদন্তকারী সংস্থা। চার্জশিটে মোট চারজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা হলেন মনোজিৎ মিশ্র (Manojit Mishra), জায়েব আহমেদ (Jaieb Ahmed), প্রমিত মুখোপাধ্যায় (Pramit Mukhopadhyay) এবং কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায় (Pinaki Bandyopadhyay)।

সূত্রের খবর, চার্জশিটে ৮০ জনেরও বেশি সাক্ষীর বয়ান লিপিবদ্ধ করা হয়েছে। ফরেনসিক নমুনা, ডিজিটাল প্রমাণ এবং একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষীর বক্তব্যও এতে অন্তর্ভুক্ত। পুলিশ জানিয়েছে, তদন্তে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতেই এই চার্জশিট আদালতে পেশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জুন সাউথ ক্যালকাটা ল কলেজে (South Calcutta Law College) দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় কলেজের প্রাক্তনী তথা শাসক দলের প্রভাবশালী ছাত্রনেতা মনোজিৎ মিশ্র। পাশাপাশি ধরা হয় দুই বর্তমান ছাত্র— জায়েব ও প্রমিতকেও। নির্যাতিতা ছাত্রী অভিযোগ করেন, মনোজিতের নির্দেশেই কলেজের মূল ফটক বন্ধ করে দেন নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়, যাতে বাইরে কেউ ভেতরে ঢুকতে না পারে।

Advertisement
ads

চার্জশিটে ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ, প্রাণনাশের হুমকি এবং তথ্য-প্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই নথি মামলার বিচারে যথেষ্ট প্রভাব ফেলবে। বর্তমানে চার অভিযুক্তই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।

Continue Reading
Advertisement