শহরে ফের অগ্নিকাণ্ড! বড়বাজারে রাসায়নিক গুদামে আগুন
Connect with us

কলকাতা

শহরে ফের অগ্নিকাণ্ড! বড়বাজারে রাসায়নিক গুদামে আগুন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিবি গাঙ্গুলি স্ট্রিটের (Bibi Ganguly Street) ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire Incident)। বৃহস্পতিবার দুপুরে বড়বাজারের (Burrabazar) বনফিল্ড লেনে (Bonfield Lane) একটি রাসায়নিক গুদামে (Chemical Warehouse) আগুন লাগে। দমকল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনতলা ওই ভবনের নিচতলাতেই প্রথম আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের (Fire Brigade) পাঁচটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। বড়বাজারের এই অংশ অত্যন্ত ঘিঞ্জি (Congested Area)। আশপাশে রয়েছে বহু পুরনো বাড়ি, দোকান ও গুদাম। ব্যবসায়ীরা জানান, হঠাৎ গুদাম থেকে কালো ধোঁয়া (Black Smoke) বেরোতে দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

রাসায়নিক মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয় সংলগ্ন দোকানগুলিতে। স্থানীয়দের দাবি, আগুনের সঙ্গে বিষাক্ত গ্যাস (Toxic Gas) ছড়ানোর সম্ভাবনাও রয়েছে। সেই কারণেই জল নয়, ফোম (Foam) ব্যবহার করে আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা। অক্সিজেন মাস্ক (Oxygen Mask) পরে কাজ করতে হচ্ছে তাঁদের।

দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। মাঝেমধ্যেই ধোঁয়া বেরোচ্ছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় স্থানীয় বাসিন্দা ও কর্মীদের নিরাপদ দূরত্বে (Safe Distance) সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের (Casualty) কোনও খবর নেই। আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
ads

উল্লেখ্য, বুধবারই বিবি গাঙ্গুলি স্ট্রিটে একটি আসবাবপত্রের দোকানে আগুন লেগেছিল। পরপর দু’দিন অগ্নিকাণ্ডে শহরের অগ্নি-নিরাপত্তা (Fire Safety) ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

Continue Reading
Advertisement