ভ্রু প্লাক করতে গিয়ে অজান্তে করছেন লিভারের ক্ষতি! পার্লারের স্বাস্থ্যবিধি নিয়ে সতর্কবার্তা চিকিৎসকদের
Connect with us

বিবিধ

ভ্রু প্লাক করতে গিয়ে অজান্তে করছেন লিভারের ক্ষতি! পার্লারের স্বাস্থ্যবিধি নিয়ে সতর্কবার্তা চিকিৎসকদের

Dipa Chakraborty

Published

on

পাড়ার পার্লারে গিয়ে নিয়মিত ভ্রু প্লাকিং (Eyebrow Plucking) করানো অনেকের সৌন্দর্য রুটিনের অংশ। মাসে মাসে থ্রেডিং (Threading) করে ভ্রুর আকার ঠিক রাখা এখন সাধারণ ব্যাপার। কিন্তু এই অভ্যাসেই নাকি লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর স্বাস্থ্যঝুঁকি— দাবি করলেন চিকিৎসক অদিতিজ ধমিজা।

তার কথায়, সম্প্রতি মাত্র ২৮ বছরের এক মহিলার হঠাৎ ক্লান্তি, বমিভাব ও চোখ হলুদ হয়ে যাওয়ার (Jaundice) উপসর্গ দেখা দেয়। পরীক্ষা করে জানা যায়, তাঁর লিভার কাজ করা প্রায় বন্ধ হয়ে গেছে। মদ বা ওষুধ নয়, বরং পার্লারে ভ্রু প্লাক করানোর সময় ব্যবহৃত পুরনো সুতো থেকেই হেপাটাইটিস বি (Hepatitis B) বা সি (Hepatitis C) ভাইরাস তাঁর শরীরে প্রবেশ করেছে।

স্বাস্থ্যবিধি না মানার ফলেই বিপদ
কলকাতার চিকিৎসক অভিজ্ঞান মাঝিও এই ঝুঁকিকে বাস্তব বলে মনে করেন। তাঁর মতে, থ্রেডিং করার সময় চোখ বা কপালের আশেপাশে সূক্ষ্ম কাটা বা ক্ষত তৈরি হতে পারে, যা খালি চোখে ধরা পড়ে না। ব্যবহৃত পুরনো সুতোয় যদি হেপাটাইটিস ভাইরাস থাকে, তা সহজেই রক্তে প্রবেশ করতে পারে এবং লিভার সিরোসিস (Liver Cirrhosis), লিভার বিকল হওয়া বা রক্তবাহিত রোগ (Blood-borne diseases) যেমন এইচআইভি (HIV) ছড়িয়ে পড়তে পারে।

শুধু লিভারের ক্ষতি নয়
এছাড়াও, অপরিষ্কার যন্ত্রপাতি বা একই সুতো ব্যবহার করলে চর্মরোগ, ব্যাকটেরিয়াল ইনফেকশন (Bacterial Infection) এমনকি অন্যান্য ভাইরাসজনিত অসুখের ঝুঁকিও বাড়ে।

Advertisement
ads

কীভাবে সতর্ক থাকবেন?
চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন—

  1. পার্লার বেছে নেওয়ার সময় অবশ্যই স্বাস্থ্যবিধি ও স্যানিটাইজেশন (Sanitization) নিশ্চিত করতে হবে।

  2. থ্রেডিংয়ের জন্য প্রতিবার নতুন সুতো ব্যবহার করতে হবে।

  3. ভ্রু প্লাক করানোর পর মুখ ভালো করে ফেসওয়াশ (Face Wash) দিয়ে ধুয়ে নেওয়া উচিত।

সৌন্দর্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি স্বাস্থ্যও সমান জরুরি— তাই সৌন্দর্যচর্চায় সচেতন হওয়াই সবচেয়ে বড় সুরক্ষা।

Continue Reading
Advertisement