‘ঝামেলা করলে পড়বে থাপ্পড়’—মারাঠি না বোঝায় বহিরাগতদের হুঁশিয়ারি রাজ ঠাকরের
Connect with us

দেশের খবর

‘ঝামেলা করলে পড়বে থাপ্পড়’—মারাঠি না বোঝায় বহিরাগতদের হুঁশিয়ারি রাজ ঠাকরের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বহিরাগতদের প্রতি হুঁশিয়ারি, হিন্দিকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদ—ফের কড়া অবস্থানে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) প্রধান রাজ ঠাকরে (Raj Thackeray)। মুম্বইয়ের মিরা-ভায়ান্দরে এক দলীয় সভায় ভাষণ দিতে গিয়ে মারাঠি ভাষা না বোঝা মানুষদের উদ্দেশে কড়া বার্তা দেন তিনি। বলেন, “তোমার কানে ঢুকিয়ে মারাঠি বলা হচ্ছে, তাও যদি না বোঝো, তাহলে কানের নীচে থাপ্পড় পড়বে।”

সম্প্রতি মারাঠি না বলার কারণে এক দোকানদারকে মারধর করেছে এমএনএস কর্মীরা। সেই ঘটনার পূর্ণ সমর্থন করে রাজ বলেন, “ঘটনার কারণ ওই ব্যক্তির মানসিকতা। পরে দোকান বন্ধের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু আমি জিজ্ঞেস করছি—কত দিন দোকান বন্ধ রাখবে? আমরা যদি কেনা বন্ধ করে দিই, তখন কী করবে?”

রাজ ঠাকরে সভা থেকে বহিরাগতদের উদ্দেশে বলেন, “তোমরা এখানে এসেছ কাজ করতে, সেটা করো। কিন্তু যদি গন্ডগোল করো, তাহলে থাপ্পড় খাবে ঠিক।”
এদিন ভাষা ইস্যুতেও হুঁশিয়ারি দেন তিনি। মহারাষ্ট্র সরকারের প্রাথমিক স্তরে হিন্দিকে বাধ্যতামূলক করার সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেন, “ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত হিন্দি বাধ্যতামূলক করা হলে, স্কুল বন্ধ করে দেব।”

আরও পড়ুনঃ “ধর্ম আর ভোট একসঙ্গে খেলা নয়”, মোদীর মাতৃ আরাধনা নিয়ে ফের আগুন ঝরালেন মহুয়া

Advertisement
ads

প্রসঙ্গত, বিজেপি পরিচালিত মহারাষ্ট্র সরকার এর আগে দুটি সরকারি নির্দেশিকায় প্রাথমিক স্কুলে হিন্দি বাধ্যতামূলক করেছিল। কিন্তু এমএনএস এবং শিবসেনা (উদ্ধব শিবির)-সহ একাধিক আঞ্চলিক সংগঠনের প্রবল আপত্তির মুখে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় সরকার।

রাজ ঠাকরে এদিন স্পষ্ট করেন, তিনি কোনও ভাষার বিরুদ্ধে নন, তবে জোর করে কোনও ভাষা চাপিয়ে দেওয়া হলে তার বিরোধিতা করবেন। তাঁর বক্তব্য, “Language should be respected, not imposed.”

Continue Reading
Advertisement