Connect with us

বিশ্বের খবর

‘ঘুমন্ত রাজপুত্র’ আর জাগলেন না, ২০ বছরের কোমার পর মৃত্যু সৌদি প্রিন্স আলওয়ালিদের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিশ বছর ধরে কোমায় থাকার পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সৌদি প্রিন্স আলওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ (Prince Alwaleed bin Khaled bin Talal Al Saud)। শনিবার রিয়াধে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর।

২০০৫ সালে লন্ডনে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন রাজপুত্র আলওয়ালিদ। মাত্র ১৫ বছর বয়সে ব্রেন ইনজুরি ও অভ্যন্তরীণ রক্তপাতের জেরে কোমায় চলে যান। সেই থেকে টানা দুই দশক ধরে রিয়াধের কিং আবদুলআজিজ মেডিক্যাল সিটিতেই ছিলেন তিনি, সম্পূর্ণ লাইফ সাপোর্টে। বিশ্বের প্রথম সারির চিকিৎসক, আমেরিকা ও স্পেনের বিশেষজ্ঞরাও তাঁর চিকিৎসায় যুক্ত ছিলেন, কিন্তু অচেতন অবস্থা থেকে আর কখনও জ্ঞান ফেরেনি।

তাঁর অবস্থা নিয়ে মাঝে মধ্যে আশার আলো দেখা গেলেও—হালকা আঙুল নাড়া বা চোখের পাতা কাঁপানো—কখনও চেতনায় ফিরে আসেননি তিনি। দীর্ঘ এই সময়কালে মানুষ তাঁকে ‘The Sleeping Prince’ বা ‘ঘুমন্ত রাজপুত্র’ নামেই চিনেছে।

তাঁর পিতা প্রিন্স খালেদ বিন তালাল (Prince Khaled bin Talal) এক মুহূর্তের জন্যও আশা হারাননি। ছেলের লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পক্ষপাতী ছিলেন না। তাঁর কথায়, “Only Allah decides when life ends.” ছেলের মৃত্যুর পরে এক বিবৃতিতে তিনি বলেন, “আল্লাহর ইচ্ছায় আজ আমাদের প্রিয় সন্তান আমাদের ছেড়ে চলে গেল। আল্লাহ যেন তাঁর ওপর রহমত বর্ষণ করেন।”

Advertisement
ads

রাজপুত্রের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে The Global Imams Council সহ সৌদি রাজপরিবারের সদস্যরা। রাজপুত্র আলওয়ালিদের জানাজার নামাজ রবিবার, ২০ জুলাই, আসরের নামাজের পর রিয়াধের ইমাম তুরকি বিন আবদুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement
Developer