আমদাবাদ বিমান দুর্ঘটনায় গুগলের সম্মান, হোমপেজে ফুটল শোকের চিহ্ন
Connect with us

দুর্ঘটনা

আমদাবাদ বিমান দুর্ঘটনায় গুগলের সম্মান, হোমপেজে ফুটল শোকের চিহ্ন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) গোটা দেশ শোকস্তব্ধ। এই মর্মান্তিক ঘটনার প্রভাব এবার বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি সংস্থা গুগলের (Google) হোমপেজেও। শুক্রবার সকালে গুগলের হোমপেজে দেখা গেল একটি কালো রিবন (Black Ribbon), যা মৃতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রতীক।

গুগলের সার্চ বারের ঠিক নীচে রাখা হয়েছে ওই কালো রিবন। রিবনের উপর মাউস রাখতেই ভেসে উঠছে বার্তা— “In memory of the victims of the tragic plane crash”। গুগলের এই সংবেদনশীল উদ্যোগ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্বজুড়ে নেটিজেনরা গুগলের এই শোকজ্ঞাপনকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করছেন।

আরও পড়ুনঃ আমদাবাদ দুর্ঘটনায় অলৌকিক ঘটনা! ধ্বংসের মাঝে অক্ষত গীতা উদ্ধার

বৃহস্পতিবার দুপুরে আমদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই লন্ডনগামী এয়ার ইন্ডিয়া (Air India) ফ্লাইট AI-171 ভেঙে পড়ে পার্শ্ববর্তী মেডিক্যাল কলেজের হোস্টেলের উপর। মুহূর্তের মধ্যে ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। চারপাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। প্রত্যক্ষদর্শীদের (Eyewitnesses) মতে, সেই দৃশ্য যেন ভূমিকম্পের মতো ছিল।

Advertisement
ads

সরকারি তথ্য বলছে, বিমানে যত জন ছিলেন  তাঁদের মধ্যে প্রাণে বেঁচে গিয়েছেন মাত্র একজন। হাসপাতালের হোস্টেলে থাকা আরও কয়েকজন চিকিৎসক এবং স্থানীয় বাসিন্দাও প্রাণ হারিয়েছেন এই দুর্ঘটনায়। বিমানে যাত্রীদের মধ্যে ১৬৯ জন ছিলেন ভারতীয় নাগরিক। এছাড়া ছিলেন ৫৩ জন ব্রিটিশ (British), ৭ জন পর্তুগিজ (Portuguese), ১ জন কানাডিয়ান (Canadian) এবং ১২ জন এয়ার ইন্ডিয়ার কর্মী (Crew Members)।

গুগলের মতো আন্তর্জাতিক সংস্থা সাধারণত বড় কোনও প্রাকৃতিক দুর্যোগ, মানবিক বিপর্যয় বা বিশ্বজুড়ে আলোড়ন ফেলে এমন ঘটনার সময়ই হোমপেজে কালো রিবন দিয়ে শোক প্রকাশ করে। আমদাবাদ বিমান দুর্ঘটনার গুরুত্ব এবং গভীরতা গুগলের এই প্রতিক্রিয়ায় আরও একবার সামনে এল।

এই দুর্ঘটনায় মৃতদের প্রতি গুগলের এই নীরব শ্রদ্ধা জানানোর পদক্ষেপ বিশ্ববাসীর মনে আরও একবার কষ্ট ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিল।

Advertisement
ads
Continue Reading
Advertisement