দুর্ঘটনা
আমদাবাদ দুর্ঘটনায় অলৌকিক ঘটনা! ধ্বংসের মাঝে অক্ষত গীতা উদ্ধার
ডিজিটাল ডেস্কঃ আমদাবাদের (Ahmedabad) মর্মান্তিক বিমান দুর্ঘটনার (Air India Plane Crash) জেরে যখন গোটা দেশ শোকে স্তব্ধ, তখন উদ্ধারকাজের মাঝেই উঠে এল এক অলৌকিক দৃশ্য। ভয়াবহ দুর্ঘটনায় যখন চারপাশ ছাই হয়ে গিয়েছে, ঠিক সেই জায়গা থেকেই সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার হল একটি শ্রীমদ্ভগবদ গীতা (Srimad Bhagavad Gita)। ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় চরম চর্চার বিষয় হয়ে উঠেছে।
After the #AirIndiaPlaneCrash a seemingly miraculous find emerged: A BHAGWAD GITA, entirely untouched by Fire. Everything else was ruined, the sacred text remained untouched. Seen as a profound symbol of divinity of Sanatan Dharma.#planecrashahmedabadpic.twitter.com/j4W8ArGRnt
— Adv Pravin Bhoj (@advpravinbhoj) June 13, 2025
গত বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার (Air India) বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (Boeing 787-8 Dreamliner) AI-171 উড়ানটি আমদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক (Gatwick) উদ্দেশে যাত্রা শুরু করে। উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় এবং পাশের একটি মেডিক্যাল কলেজের হোস্টেলের (Medical College Hostel) উপর ভেঙে পড়ে। ওই ঘটনায় এখনও পর্যন্ত ২৪১ জনের মৃত্যু হয়েছে। বেঁচে ফিরেছেন মাত্র একজন, বিশ্বাস কুমার রমেশ (Vishwas Kumar Ramesh)।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন গুজরাত (Indian Medical Association Gujarat) জানিয়েছে, দুর্ঘটনায় ওই হোস্টেলের তিন জন এমবিবিএস পড়ুয়ার মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন প্রায় ৪৫ জন।
আরও পড়ুনঃ ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতদেহ শনাক্তের নয়া পদ্ধতি, প্রধান ভরসা দাঁত ও ছবি
দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে, ঘটনাস্থলে তাপমাত্রা পৌঁছেছিল প্রায় ১,০০০ ডিগ্রি সেলসিয়াস। সমস্ত কিছুই ধ্বংস হয়ে গিয়েছে। পশু-পাখিরাও এই তাপ থেকে বাঁচতে পারেনি। অথচ, ওই ধ্বংসস্তূপের মাঝখানে সম্পূর্ণ অবিকৃত অবস্থায় গীতার (Gita) একটি কপি কীভাবে পাওয়া গেল, তা নিয়ে বিস্মিত প্রশাসন ও উদ্ধারকারীরা।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একজন উদ্ধারকারী ধ্বংসস্তূপ থেকে পাওয়া গীতার পাতাগুলি উল্টে দেখাচ্ছেন। বিস্ময়ের বিষয়, পাতাগুলিতে আগুনের কোনও দাগ পর্যন্ত নেই। অনেক নেটিজেন একে ‘অলৌকিক’ বলেই বর্ণনা করেছেন। কার গীতা ছিল এটি, তা এখনো জানা যায়নি। হয়তো কোনও যাত্রীর, আবার হয়তো হোস্টেলের কোনও পড়ুয়ার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এদিন হাসপাতালে গিয়ে একমাত্র বেঁচে ফেরা যাত্রী বিশ্বাস কুমার রমেশের সঙ্গে দেখা করেন। পাশে থাকার আশ্বাস দেন তিনি। অন্যদিকে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel) দুর্ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজের নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) পাঠানোর নির্দেশ দেন।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। গুজরাত সরকার রাজ্য ইমার্জেন্সি অপারেশন সেন্টারে কন্ট্রোল রুমও খোলার সিদ্ধান্ত নিয়েছে। মৃতদেহ শনাক্ত করার কাজ চলছে বিজে মেডিক্যাল কলেজে (B.J. Medical College)। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হচ্ছে।
কিন্তু দুর্ঘটনার ভয়াবহতা, আর তার মাঝখানে ওই গীতার অক্ষত থাকাটা যেন প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে— সত্যিই কি কিছু অলৌকিক শক্তি কাজ করেছিল? আপাতত সেই উত্তর খুঁজছে গোটা দেশ।
