ভাইরাল খবর
ট্র্যাজেডির মাঝেই রাজনীতি? মমতার মন্তব্যে ফের ক্ষুব্ধ কঙ্গনা
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। মহারাষ্ট্রের নেতা অজিত পাওয়ারের (Ajit Pawar) বিমান দুর্ঘটনায় মৃত্যুর প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ‘অশালীন’ ও ‘জঘন্য’ বলে কড়া ভাষায় নিন্দা করেছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ (BJP MP) কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)।
সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া একটি ভিডিওতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, অজিত পাওয়ারের মৃত্যু নিছক দুর্ঘটনা নাও হতে পারে, এর পিছনে ষড়যন্ত্র (Conspiracy) থাকতে পারে। পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের (Supreme Court) তত্ত্বাবধানে তদন্তের দাবিও তোলেন।
VIDEO | Kolkata: On Maharashtra Deputy CM Ajit Pawar’s demise in a plane crash, West Bengal CM Mamata Banerjee (@MamataOfficial) said,
“I am deeply shocked to hear the news of Maharashtra Deputy Chief Minister Ajit Pawar’s death in a plane crash this morning. Even political… pic.twitter.com/NZjWPBrNgH
— Press Trust of India (@PTI_News) January 28, 2026
এই মন্তব্যের তীব্র সমালোচনা করে কঙ্গনা বলেন, দেশ যখন একটি বড় ট্র্যাজেডিতে শোকাহত, তখন এ ধরনের বক্তব্য অত্যন্ত অশালীন। তিনি প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা নিয়ে এবং বলেন, এটি রাজনীতির (Politics) সর্বনিম্ন স্তরের উদাহরণ। কঙ্গনার কথায়, “আমরাও হেলিকপ্টারে যাতায়াত করি। ভোরবেলায় এমন মর্মান্তিক দুর্ঘটনার পর এই ধরনের কথা বলা উচিত নয়।”
কঙ্গনা আরও বলেন, “আমরা সবাই এই ট্র্যাজেডির জন্য শোক প্রকাশ করছি। এই সময়ে যাঁরা এত জঘন্য কথা বলছেন, তাঁদের সংযম (Restraint) অবলম্বন করা প্রয়োজন।” মমতার মন্তব্য ঘিরে এই বিতর্ক ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন উত্তেজনা তৈরি করেছে।
